কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে নিরাপত্তা পরিষদ, সাহায্য চেয়ে ট্রাম্পকে ফোন ইমরানের

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠকে বসল বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠকে বসল বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জম্মু-কাশ্মীরে কিছুদিন আগেই ৩৭০ ধারা তুলে নিয়েছে ভারত সরকার। জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তালিকা থেকে বাদ দিয়ে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে। একদিকে জম্মু-কাশ্মীর অন্যদিকে লাদাখ।

কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে নিরাপত্তা পরিষদ, সাহায্য চেয়ে ট্রাম্পকে ফোন ইমরানের

৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরের রাজ্য ভাগের প্রেক্ষিতে পাকিস্তান সরাসরি প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানের দাবি, কাশ্মীরে ভারত সন্ত্রাস চালাচ্ছে। স্বাধীনতা কেড়ে নিয়েছে। আর এই নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক মহলে সরব হয়েছে।

পাকিস্তান বন্ধু দেশ চিনের কাছে অভিযোগ জানাতেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিনের আবেদনে নিরাপত্তা পরিষদ রুদ্ধদ্বার বৈঠকে বসেছে কাশ্মীর নিয়ে। সেখানে আলোচনা চলছে।

বৈঠকের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোনে কথা বলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের যা অবস্থান সেই অবস্থানের পাশে দাঁড়াতে মার্কিন রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছেন ইমরান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+