অভূতপূর্ব সিদ্ধান্ত! বিশপদের সভায় মহিলাদের ভোটদানের অনুমতি দিলেন পোপ
শেষ পর্যন্ত বিশপদের সভায় মহিলাদের ভোটদানের অনুমতি দিলেন পোপ ফ্রান্সিস। মহিলাদের আরও বেশি করে দায়িত্ব দেওয়ার এই সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা অভূতপূর্ব বলেই বর্ণনা করছেন। এই সিদ্ধান্তে সাধারণ মানুষদের ক্যাথলিক চার্চের ব্যাপারে আরও বেশি করে বলার প্রত্যাশা প্রতিফলিত হবে।
গত কয়েক দশক ধরে মহিলারা সিনোডে ভোট দেওয়ার অধিকারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে পোপ ফ্রান্সিস সিনোড অফ বিশপসের নিয়ম পরিবর্তনে অনুমোদন করেছেন। সেক্ষেত্রে অক্টোবরে পরবর্তী সভায় মহিলারা তাদের পদক্ষেপ নিতে পারবেন। সিনোড অফ বিশপসে সারা বিশ্ব থেকে বিশপরা একত্রিত হয়ে থাকেন।

বুধবার ভাটিকানের তরফে নিয়মের পরিবর্তনগুলি প্রকাশ করা হয়েছে। সাধারণভাবে গির্জার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন ধর্মগুরু এবং বিশপরা তাদের সিদ্ধান্তের ওপরেও অনেক কিছু ছেড়ে গেওয়া হয়ে থাকে।
দ্বিতীয় ভাটিকান কাউন্সিলের পর থেকে ১৯৬০ সালের সভাগুলি চার্চকে আধুনিকীররণ করেছিল। পোপ নির্দিষ্ট বিষয় নিয়ে বিতর্কের জন্য সারা বিশ্বের বিশপদের কয়েক সপ্তাহের জন্য রোমে আমন্ত্রণ জানান। মিটির শেষে বিশপরা নির্দিষ্ট প্রস্তাবে ভোট দেন। পরে যা পোপের কাছে যায়। পোপ এই মতামত বিবেচনা নিয়ে নথি তৈরি করেন।

এতদিন পর্যন্ত শুধুমাত্র পুরুষরাই সিনোডে ভোট দিতে পারতেন। নতুন পরিবর্তনের ক্ষেত্রে পাঁচ রিলিজিয়াস সিস্টার ধর্মীয় আদেশের জন্য পাঁচজন প্রিস্টের সঙ্গে ভোট দেবেন। এছাড়াও পোপ ফ্রান্সিস সিনোডে ৭০ জন বিশপ নন এমন সদস্য নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর অর্ধেক সংখ্যক মহিলা হতে হবে বলে জানিয়েছেন তিনি। তাঁদেরও ভোটদানের অধিকার থাকবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications