ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ-২ নিয়ে সামনে এল অজানা তথ্য
unknown facts about sub variant of omicron ba 2
প্রথম থেকেই ওমিক্রন নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'। আর এবার তো আবার নিত্য নতুন প্রজাতির ওমিক্রনের হদিস মিলতে শুরু করেছে। আর যার ফলে রীতিমত গোলকধাঁধায় পড়েছেন তাবড় বিশেষজ্ঞরা।
নভেম্বরে প্রথম করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের খোঁজ মিলেছিল দক্ষিণ আফ্রিকায়। আর এবার এই ওমিক্রনেরই সাব-ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে সেই আফ্রিকাতেই।

আফ্রিকায় ওমিক্রন
গোটা পৃথিবীতে এক কথায় সুনামির মত আছড়ে পড়েছে করোনার এই প্রজাতি ওমিক্রনের ঢেউ। আর এবারেও ওমিক্রনের এই সাব-ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেল মাসাইমারার দেশে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী জানিয়েছেন, ইতিমধ্যেই আফ্রিকার ৫টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের এই সাব-ভ্যারিয়েন্ট। কিন্তু এরই পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, বিএ-২ প্রজাতির এই সাব-ভ্যারিয়েন্টের নমুনা নিয়ে খানিক উদ্বিগ্ন। কারণ তাঁর দাবি, এই নমুনাগুলি ভবিষ্যতে ওমিক্রনের একটি রূপ হিসাবে দেখা নাও যেতে পারে। যে পাঁচটি দেশে এই নতুন সাব-ভ্যারিয়েন্ট রিপোর্ট করা হয়েছে, সেটি হল বতসোয়ানা, কেনিয়া, মালাউই, সেনেগাল পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, এমনটাই জানিয়েছেন ডাঃ নিক্সি গুমেদে মোয়েলেসি।

ডাঃ নিক্সির বক্তব্য
ওমিক্রনের এই নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ-২ প্রজাতি নিয়ে একটি সাংবাদিক বৈঠকে ডাঃ নিক্সি গুমেদে মোয়েলেসি জানিয়েছেন, তাঁরা খুবই উদ্বিগ্ন এই বিএ-২ প্রজাতি নিয়ে। কারণ এটি ওমিক্রনের আগের প্রজাতি থেকে সহজে আলাদা করে বোঝা যাচ্ছে না। শুধুমাত্র মাথা যন্ত্রণার উপসর্গ থেকে এটি পরিষ্কার হতে পারে না যে আসলে ওমিক্রনের কোন রূপে আক্রান্ত রুগী।

দিনেমারের দেশে করোনা থাবা
তবে শুধুমাত্র যে আফ্রিকাতে এই সাব-ভ্যারিয়েন্ট কব্জা করতে শুরু করেছে তাই নয়, সুদূর আফ্রিকা থেকে ইউরোপেও ধীরে ধীরে থাবা বিস্তার করতে শুরু করেছে এই সাব-ভ্যারিয়েন্ট। ডেনমার্কের মতো দেশে ওমিক্রনের অরিজিনাল বিএ-১ ভেরিয়েন্টকে প্রতিস্থাপন করতে শুরু করেছে এই বিএ-২ সাব-ভ্যারিয়েন্ট। কিন্তু এক্ষেত্রে কেউ এই নয়া সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে তার দেহে নতুন করে আলাদা কোনও উপসর্গ এখনও দেখা যাচ্ছে না বলে জানিয়েছে হু।

'হু'এর পরীক্ষা
ডাঃ নিক্সি গুমেদে মোয়েলেসি আরও জানিয়েছেন যে এই নতুন প্রজাতিকে সঠিক ভাবে নির্ণয় করার জন্য খুব একনিষ্ঠভাবে কাজ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। বিএ-২ এর বিস্তারের আরও সুনির্দিষ্ট চিত্র পাওয়ার জন্য আরও বিশ্লেষণের জন্য ওমিক্রনের নমুনাগুলিকে অত্যাধুনিক পরীক্ষার জন্য ফরোয়ার্ড করা হচ্ছে।












Click it and Unblock the Notifications