পাকিস্তান ইস্যুতে হাত মেলাতে চলেছে ট্রাম্প প্রশাসন, বেশ কিছু ইঙ্গিত দিল ওয়াশিংটন
পাকিস্তানে ক্রমেই বেড়ে ওঠা জঙ্গি কার্যকলাপ নিয়ে রীতিমত ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। দক্ষিণ এশিয়া সন্ত্রাসের বাড়বাড়ন্ত ঠেকাতে এবার চিন সহ বিভিন্ন দেশের সঙ্গে হাত মেলাতে চলেছে ট্রাম্প
পাকিস্তানে ক্রমেই বেড়ে ওঠা জঙ্গি কার্যকলাপ নিয়ে রীতিমত ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। দক্ষিণ এশিয়া সন্ত্রাসের বাড়বাড়ন্ত ঠেকাতে এবার চিন সহ বিভিন্ন দেশের সঙ্গে হাত মেলাতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। পাকিস্তান যাতে জঙ্গিদের সহজ আশ্রয় হয়ে উঠতে না পারে তা ইসলামাবাদকে বোঝানোর জন্য়ই , বেজিংকে এগিয়ে দিতে চাইছে ওয়াশিংটন।

ট্রাম্প প্রশাসনের কর্তারা মনে করছেন, পাকিস্তান থেকে সন্ত্রাসকে নির্মূল করতে চিন একটি বড় শক্তি হয়ে উঠতে পারে। অন্য়দিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের জঙ্গি দমন বিষয়ক একাধিক যুক্তির সমর্থনে এসেছে চিন। আর দু'পক্ষের উদ্দেশ্য় মিলে যাওয়াতে এবার চিনের সঙ্গে মার্কিন আঁতাত গড়ে উঠতে চলেছে বলে খবর। উল্লেখ্য, কিছুদিন আগেই সমস্যায় জর্জরিত পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করার হুমকি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
এদিকে, জঙ্গি দমনের জন্য় চিনকে মূল শক্তি হিসাবে ভাবছে তা ওয়াশিংটনের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন। পাশাপাশি তিনি জিনান, দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সৌহার্দ্য বাড়াতে চিন বড় ভূমিকা নিচ্ছে। যেহেতু চিন ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক খুবই জোড়ালো , তাই চিনকেই অস্ত্র করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র বলে মত ওয়াকিবহাল মহলের। মূলত ,হাক্কানি ও তালিবান নেটওয়ার্ককে খতম করার উদ্দেশে এগোতে চাইছে চিন।












Click it and Unblock the Notifications