একদিনে ১০ লক্ষ সংক্রমণ! ওমিক্রনের চোখ রাঙানিতে করোনার রেকর্ড বৃদ্ধি আমেরিকায়

আমেরিকায় একদিনে ১০ লক্ষ করোনা সংক্রমণ হয়েছে। ওমিক্রনের চোখ রাঙানিতে করোনা আবার শিখরে পৌঁছে গিয়েছে আমেরিকায়। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।

আমেরিকায় একদিনে ১০ লক্ষ করোনা সংক্রমণ হয়েছে। ওমিক্রনের চোখ রাঙানিতে করোনা আবার শিখরে পৌঁছে গিয়েছে আমেরিকায়। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এদিন সব রেকর্ড ভেঙে একদিনে ১০ লক্ষ সংক্রমণ হল আমেরিকায়। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময়ের সর্বোচ্চ সংক্রমণকেও ছাড়িয়ে গেল এবার।

একদিনে ১০ লক্ষ সংক্রমণ! করোনার রেকর্ড বৃদ্ধি আমেরিকায়

করোনার দ্বিতীয় ঢেউ সামলে সেরে উঠছিল বিশ্ব। ঠিক তখনই ওমিক্রনের হানার কাঁপতে শুরু করেছে একের পর এক দেশ। ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ১ মিলিয়ন বা ১০ লক্ষেরও বেশি দৈনিক করোনা আক্রান্ত হয়েছে। করোনার দৈনিক সংক্রমণে বিশ্বরেকর্ড করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার সোমবারের পরিসংখ্যান প্রথম দুই তরঙ্গের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে।

এর আগের দুই করোনা ঢেউ মিলিয়ে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ হয়েছিল ৫,৯০,০০০। এবার ওমিক্রন আছড়ে পড়ার কয়েকজিনের মধ্যেই দৈনিক সংক্রমণের সংখ্যা সেই রেকর্ডের দ্বিগুণ দাঁড়াল। নতুন বছরের শুরুতেই এই সংক্রমিতের সংখ্যা দেশ তথা বিশ্বে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে নতুন বছরের সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যেতে বসেছে।

করোনার মহামারী একটু কমে আসায় বিশ্বের প্রায় সমস্ত দেশই পুনরায় স্কুল চালু করার পরিকল্পনা নিয়েছিল। পুনরায় সমস্ত কিছু স্বাভাবিক নিয়মে চালানোর রাস্তায় হাঁটতে শুরু করেছিল। কিন্তু তখনই এসে উপস্থিত হল ওমিক্রন। এর ফলে দেশের সঙ্গে অন্য দেশের ফ্লাইট বাতিল করতে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আশেপাশের কিছু স্কুল তাদের ছুটির বাড়িয়ে দিয়েছে।

সংক্রমণের ভয়ে শিক্ষকদের এবং অভিভাবকদের অনুরোধ করা হয়েছে স্কুলে পঠনপাঠন বন্ধ রাখতে। নিউইয়র্ক, মিলওয়াকি, শিকাগো, ডেট্রয়েট এবং তার বাইরের শহরগুলি খুব সংক্রামক হওয়ার কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে দেশের বৃহত্তম স্কুল ব্যবস্থার আবাসস্থল। সেখানে করোনা পরীক্ষার কিট মজুদ করা হয়েছে। স্কুলগুলিতে সেন্টার খুলে করোনা পরীক্ষার সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করেছে মারকিন যুক্তরাষ্ট্র।

গত ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী চার হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার অর্ধেকেরও বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল। কারণ ওমিক্রন ভ্যারিয়েন্টের আগ্রাসনে নতুন করে করোনা সংক্রমণ ত্রাস হয়ে উঠেছে। ভ্রমণের মরশুমে এয়ারলাইন্স এবং বিমানবন্দরগুলিতে কর্মীদের ঘাটতি তৈরি হয়েছে। রবিবার বিকেলের মধ্যে মোট ৪০২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে ২৩৯৩টি মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল। রবিবার ৪৫১৯টি মার্কিন ফ্লাইট বিলম্বিত করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+