কাটছে উদ্বেগের মেঘ, প্রবাসী ভারতীয়দের প্রবেশাধিকার দিতে টিকা নীতিতে বড় বদল আনল আমেরিকা
প্রবাসী ভারতীয়দের জন্য সুখবর, টিকা নীতিতে বড় বদল আনল আমেরিকা
চলতি বছরেই একযোগে একাধিক দেশে টিকাকরণ শুরু হলেও এখনও আন্তর্জাতিক স্তরে বৈধতা পায়নি একাধিক দেশের করোনা টিকা। এমনকী দ্বিতীয় ঢেউে করোনার বাড়বাড়ন্তের জেরে একাধিক দেশ থেকে আগত যাত্রীদের জন্য কড়া নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলি। অন্যদিকে এক ডোজের টিকা নিলেও মিলছিল না প্রবেশাধিকার। এমনকী অনেক দেশের নাগরিকেরা ২ ডোজের টিকা নিয়েও পাচ্ছিলেননা ছাড়।

৩৩টি দেশকে সবুজসংকেত
এমতাবস্থায় এবার ভারত সহ ৩৩টি দেশ থেকে আগত নাগরিকদের জন্য বড় ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। দুটি ডোজের করোনা টিকা নেওয়া থাকলে ভারত সহ ৩৩টি দেশের নাগরিকেরা এখন থেকে বিনা বাধায় প্রবেশাধিকার পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে আমেরিকার বৈধতার তালিকায় নেই ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। ভারতে তৈরি টিকার মধ্যে আছে শুধুমাত্র কোভিশিল্ড। সহজ কথায় যে সমস্ত ভারতীয়দের কোভিশিল্ডের দুটি ডোজ নেওয়া রয়েছে তারাই পাবেন প্রবেশাধিকার।

কোন কোন দেশ বৈধতা পাচ্ছে
ভারতের পাশাপাশি তালিকায় রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড এবং গ্রিস সহ ইউরোপের একাধিক দেশ। পাশাপাশি ব্রিটেন, আয়ারল্যান্ড, চিন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান এবং ব্রাজিলও রয়েছে সবুজ সিগন্যালের তালিকায়। আমেরিকায় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের তরফে দীর্ঘ আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানে গিয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে টিকা নেওয়া থাকলেও এতদিন আমেরিকার মাটিতে থাকতে হত কোয়ারেন্টানে। বর্তমানে উঠে যাচ্ছে সেই নিয়মও।

উদ্বেগ রয়েছে ব্রিটেনে
এদিকে এখনও উদ্বেগ রয়েছে ব্রিটেনে। সেখানে আবার জারি করা নতুন নিয়ম করে বলা হয়েছে কোনও ব্যক্তি যদি আফ্রিকা, দক্ষিণ আমেরিকার কোনও দেশ এবং ভারত, সংযুক্ত আরব আমিরশাহি, তুরস্ক, জর্ডান, থাইল্যান্ড এবং রাশিয়া থেকে টিকা নিয়ে আসেন তবে তা মান্যতা পাবে না। আর তাই ব্রিটেনে পা রাখলে তাদের অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমনকী করাতে হবে করোনা পরীক্ষাও। অর্থাৎ ভারতে দুই ডোজ কোভিশিল্ড টিকা নিলেও ব্রিটেন ঢুকলে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। যা নিয়ে জোরদার চাপানৌতর শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

একনজরে বিশ্বের করোনা পরিসংখ্যান
অন্যদিকে করোনা মহামারির জেরে ইতিমধ্যেই গোটা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৪৭ লাখ ১৩ হাজার ৩৯০ জনে। ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৭৮২ জনে। অন্যদিকে সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৫২৬ জন।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications