রোহিঙ্গাদের জাতিগত ভাবে নির্মূল করতে চায় মায়ানমার, কার অভিযোগ জেনে নিন
রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল আমেরিকা। রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করতেই মায়ানমারের সেনা রোহিঙ্গাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছে আমেরিকা।
রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল আমেরিকা। রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করতেই মায়ানমারের সেনা রোহিঙ্গাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছে আমেরিকা।

'জাতিগতভাবে নির্মূলের মতোই পদক্ষেপ'
মায়ানমারের উত্তর রাখাইনে পরিস্থিতি এখনও রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের মতোই। আমেরিকার পররাষ্ট্র সচিব রেক্স টিলারসন এমনই মন্তব্য করেছেন। গত সপ্তাহেই তিনি মায়ানমার গিয়েছিলেন।

আমেরিকার হুঁশিয়ারি
ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্র সংঘের মাধ্যমে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার সঙ্গে, আর্থিক সাহায্যের বিষয়টিতে নতুন করে চিন্তাভাবনা করবে বলে জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্র সচিব রেক্স টিলারসন। বিষয়টি নিয়ে মায়ানমারের মিলিটারি শাসক এবং রাজনৈতিক নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করছে আমেরিকা। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে রাষ্ট্র সংঘের নানা উদ্যোগে তাদের সমর্থন থাকবে বলেও জানিয়েছে আমেরিকা।

আশ্রয়স্থল বাংলাদেশ
এই মুহূর্তে ছয় লক্ষের ওপর রোহিঙ্গ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ২৫ অগাস্ট রোহিঙ্গা জঙ্গিরা প্রায় ৩০ টি পুলিশ এবং সেনা ছাউনির ওপর হামলা চালানোর পরেই পাল্টা ব্যবস্থা নেয় মায়ানমার। রোহিঙ্গা জঙ্গিদের হামলার ঘটনারও নিন্দা করেছেন টিলারসন। তাঁর মতে, এই সংকটে মায়ানমার কী পদক্ষেপ নেয় তার ওপর দেশের গণতান্ত্রিক সমাজের উত্তরণের সাফল্য নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি।

উসকানির জবাব নৃশংসতা নয়
আমেরিকার পররাষ্ট্র সচিব রেক্স টিলারসনের মতে, উসকানির জবাব দিতে গিয়ে ভয়াবহ নৃশংসতা কোনও জবাব হতে পারে না। মায়ানমারের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী লক্ষ লক্ষ মহিলা, শিশু ও পুরুষকে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। এবং যে পদ্ধতিতে তা করা হয়েছে, তাকে জাতিগত নির্মূল করার পদ্ধতি বলেই বর্ণনা করেছেন তিনি।












Click it and Unblock the Notifications