আন্টার্কটিকায় সর্বকালীন রেকর্ড তাপমাত্রা! পৃথিবীর দক্ষিণ মেরুর গরমে দুর্যোগের পূর্বাভাস
আন্টার্কটিকায় সর্বকালীন রেকর্ড তাপমাত্রা! পৃথিবীর দক্ষিণ মেরুর গরমে দুর্যোগের পূর্বাভাস
আন্টার্কটিকায় রেকর্ড গরম পড়েছিল এবার। পৃথিবীর দক্ষিণ মেরু উষ্ণ হয়ে ওঠার বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছে জাতিসংঘ। জাতিসংঘ এই ঘটনায় যেমন বিশ্ব উষ্ণায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তেমনই আন্টার্কটিকার তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল বলেও নিশ্চিত করেছে। আন্টার্কটিকার এই তাপমাত্রা সর্বকালীন রেকর্ড।

পৃথিবীর দক্ষিণ মেরু অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা
বৃহস্পতিবার জাতিসংঘ অ্যান্টার্কটিক মহাদেশের জন্য সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। দক্ষিণ মেরু অঞ্চলে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি। আর্জেন্টিনার এস্পেরঞ্জা গবেষণা স্টেশনে অ্যান্টার্কটিক উপদ্বীপের রেকর্ড হয়েছিল ওই তাপমাত্রা। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা তা নিশ্চি করেছে এতদিনে।

আগে কখনও এত তাপমাত্রা হয়নি আন্টার্কটিকায়
আন্টার্কটিকায় এটা রেকর্ড গরম। অবিশ্বাস্য হলেও স্বস্তি যে বিশ্ব উঞ্চায়নের জেরে দক্ষিণ মেরুর তাপমাত্তা বাড়ছে। এই মাত্রাছাড়া তাপমাত্রার জেরে বরফ গলবে বেশি মাত্রায়, তা চিন্তার কারণ হয়ে উঠেছে আবহবিদদের। এর আগে কখনও এত তাপমাত্রা হয়নি আন্টার্কটিকায়। আর এত বেশি মাত্রায় বরফ গলেনি। এই তাপমাত্রা বৃদ্ধি পরিবেশের পক্ষে গভীর উদ্বেগজনক।

এর আগে আন্টার্কটিকায় সবথেকে বেশি তাপমাত্রা
বিশ্ব-উষ্ণায়ন গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠছে জলবায়ু পরিবর্তনের জেরে। আন্টার্কটিকা উপদ্বীপটি গত ৫০ বছরের তুলনায় প্রায় তিনগুণ উষ্ণ হয়ে উঠেছে। এর আগে আন্টার্কটিকায় সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৫ সালের ২৪ মার্চ। সেবার তাপমাত্রা পৌঁছেছিল ১৭.৫ ডিগ্রিতে। এতদিন সেটাই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। এবার সেই সংখ্যাকেও ছাপিয়ে গেল আন্টার্কটিকা।

বিশ্ব উষ্ণায়নের জের, কানাড়ায় তাপমাত্রা ৫০ ছুঁই ছুঁই
গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন গোটা বিশ্বের কাছে এখন গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। কানাডায় এবার রেকর্ড গরমে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। সম্প্রতি আরও বেশ কিছুদিন তাপপ্রবাহ চলবে কানাডায়। যে হারে তাপমাত্রা বাড়ছে, তাতে পরিবেশের উপর প্রভাব পড়তে বাধ্য। কানাডায় তাপমাত্রা প্রায় ৫০ ছুঁতে বসেছে।

আর্জেন্টিনার এস্পেরঞ্জায় নতুন রেকর্ড আন্টার্কটিকার তাপমাত্রার
১৯৮২ সালের ৩০ শে জানুয়ারি সাইনি দ্বীপে ১৯.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়। তারপর থেকেই ডব্লিউএমও কমিটি আন্টার্কটিক উপদ্বীপে আবহাওয়ার পরিস্থিতি পর্যালোচনা করে। এখন খতিয়ে দেখা হচ্ছে কী কারণে দক্ষিণ মেরু এত উত্তপ্ত হয়ে উঠছে। জাতিসংঘ জানিয়েছে, আর্জেন্টিনার এস্পেরঞ্জায় নতুন রেকর্ডটি ডব্লুএমওর আবহাওয়া এবং জলবায়ু সংরক্ষণাগারে রেকর্ড থাকবে।

আন্টার্কটিকায় রেকর্ড পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
১৯৮৩ সালের ২১ জুলাই আন্টার্কটিকার ভোস্টক স্টেশনে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আন্টার্কটিকা তথা পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রাটি হল মাইনাস ৮৯.২ ডিগ্রি সেলসিয়াস। অ্যান্টার্কটিকার গড় বার্ষিক তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস। ১৯ শতকের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে।

সমুদ্রের জলস্তর ১৩ মিটার উপরে উঠে আসতে পারে
পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির কারণে খরা, তাপপ্রবাহ ও ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়েছে যথেষ্ট। আন্টার্কটিকার উপরের বাতাস দ্বিগুণেরও বেশি উষ্ণ হয়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, দুই ডিগ্রি সেলসিয়াসের উষ্ণায়ন গ্রিনল্যান্ড এবং পশ্চিম অ্যান্টার্কটিকের উপরে বরফের চাদর গলাচ্ছে। ফলে সমুদ্রের জলস্তর ১৩ মিটার বা ৪৩ ফুট উপরে উঠে আসতে পারে ভবিষ্যতে।












Click it and Unblock the Notifications