ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করল রাশিয়া, জরুরি বৈঠক ডাকল রাষ্ট্রপুঞ্জ
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করল রাশিয়া, জরুরি বৈঠক ডাকল রাষ্ট্রপুঞ্জ
ইউক্রেনর উপর হামলার নির্দেশ জারি করল রাশিয়া। পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডাকল রাষ্ট্রপুঞ্জ। এদিকে পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাশিয়া আক্রমণ করতে পারে এই আশঙ্কায় ইউক্রেনে জারি করা হয়েছে জরুরি অবস্থা। একাধিক বিমানবন্দরে বিমান ওঠা নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রের খবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে গিয়েছে। ইউক্রেনের উপর হামলার নির্দেশিকা জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের সঙ্গে সামরিক অভিযান ঘোষণা পুতিনের
অবশেষে যুদ্ধ শুরু হয়েই গেল। গত কয়েকদিন ধরে যে টানাপোড়েন চলছিল ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সেটা শুরু হয়ে গেল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজই সামরিক অভিযান ঘোষণা করেছেন ইউক্রেনের বিরুদ্ধে। ইতিমধ্যেই ইউক্রেনের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক নেতারা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সমস্যা সমাধানের চেষ্টা করেছে কিন্তু কিছুতেই জটিলতা কাটেনি। শেষ পর্যন্ত আলোচনার পথে না গিয়ে যুদ্ধের পথেই হাঁটল রাশিয়া।

ইউক্রেনে বিস্ফোরণের শব্দ
রাশিয়া যুদ্ধ ঘোষণা করার সঙ্গে সঙ্গে ইউক্রেনে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইউক্রেনের একাধিক জায়গা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইতিমধ্যেই ইউক্রেনকে যাঁরা সাহায্য করছে সেই সব দেশকেও সতর্ক করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগে থেকেই ইউক্রেন সীমান্তে দেড় লক্ষ সেনা মোতায়েন করেছিল রাশিয়া। ট্যাঙ্কারের মহড়া শুরু হয়ে গিয়েছিল। এমনকী ফায়ার স্টেশনও ইউক্রেন সীমান্তে তৈরি করে ফেলেছিল রাশিয়া। অন্যদিকে রাশিয়ার মোকাবিলায় বেলারুশ থেকে ২০,০০০ সেনা সাহায্য পেয়েছে ইউক্রেন। ইতিমধ্যেই দেশের একাধিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ইউক্রেন। গতকাল থেকেই ইউক্রেনে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

জরুরি বৈঠক ডাকল রাষ্ট্রপুঞ্জ
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করায় রাষ্ট্রপুঞ্জে জরুরি বৈঠক ডেকেছে। গতকালই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার জন্য ইউক্রেন আবেদন জানিয়েছিল। কিন্তু সেই সুযোগ দেওয়ার আগেই রাশিয়া যুদ্ধ ঘোষণা করে ফেলেছে। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জে সেই বৈঠক শুরু হয়েছে। তাতে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। সব দেশের প্রতিনিধিরাই রয়েছেন সেই বৈঠকে। আগেই ব্রিটেন এবং আমেরিকা রাশিয়ার উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু তারপরেও পরিস্থিতি ঠিক হয়নি।

ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টা
ইউক্রেনের পরিস্থিতি পর্যালোচনা করে গতকালই এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ২৪২ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। রাত ২টো নাগাদ ইউক্রেন থেকে বিশেষ বিমান ভারতীয় নাগরিকদের নিয়ে পৌঁছেছে রাজধানী দিল্লিতে। তাতে অধিকাংশই মেডিকেল পড়ুয়া ছিলেন। ভারতীয় দূতাবাসের সঙ্গে সমানে যোগাযোগ করে চলেছে বিদেশমন্ত্রক। ইউক্রেনে ২০,০০০ ভারতীয় বসবাস করে বলে জানা গিয়েছে। এদিকে রাশিয়া যুদ্ধ ঘোষণা করায় সেখানে বসবাসকারী ভারতীয়দের নিয়ে উদ্বেগ বেড়েছে।












Click it and Unblock the Notifications