পাকিস্তান, চিন, তুরস্ককে কটাক্ষ, আর্থ সামজিক উন্নয়নে রাষ্ট্রসংঘের মঞ্চে প্রশংসিত ভারত
রাষ্ট্রসংঘে তুরস্ক, চিন, পাকিস্তানকে কটাক্ষ বিদেশমন্ত্রী জয়শঙ্করের
রাষ্ট্রসংঘের ৭৭ তম সাধারণ অধিবেশনে বিভিন্ন রাষ্ট্র নেতারা বিশ্ব শান্তি ও উন্নয়নের প্রতি প্রতিশ্রুতির জন্য ভারতের প্রশংসা করেছেন। চলতি বছরে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিতে পারেননি। তাঁর প্রতিনিধি হিসেবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত হয়েছেন বলে জানা গিয়েছে। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশেন এস জয়শঙ্কর পশ্চিমি দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেখানে একদিকে তিনি যেমন সন্ত্রাসবাদের বিপক্ষে সুর চড়িয়েছেন। তেমনি তিনি সাফ জানিয়েছেন, ভারত কোনও রকম যুদ্ধকে সমর্থন করে না। ভারত শান্তির পক্ষে।

পাকিস্তান সম্পর্কে বিদেশ মন্ত্রীর উক্তি
এস জয়শঙ্কর মার্কিন এবং পাকিস্তানের মধ্যে F-16 যুদ্ধবিমান চুক্তি নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেন, সবাই জানে পাকিস্তান কোথায় F-16 যুদ্ধবিমান ব্যবহার করবে। তিনি পরোক্ষে দাবি করেছেন, আমেরিকার সঙ্গে পাকিস্তানের মধ্যে F-16 যুদ্ধবিমান চুক্তি ভারতের চিন্তার পারদ অনেকটা বাড়িয়েছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে মন্তব্য
রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র প্রক্রিয়া দেখান এস জয়শঙ্কর। তিনি বলেন, দশের পর দশক ধরে সীমান্তে সন্ত্রাসবাদের শিকার হচ্ছে ভারত। সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার কঠোর নীতি অবলম্বন করে। এই ধরনের সন্ত্রাসী হামলার কোনও যু্ক্তি নেই। মুখে প্রতিপক্ষ যাই বলুক না কেন, রক্তের দাগ ঢাকা ওতো সহজ নয়।

সন্ত্রাসবাদের পক্ষে চিনের সওয়াল
সন্ত্রাসবাদের বিরোধিতা করে চিনের বিরুদ্ধে প্রশ্ন তোলেন এস জয়শঙ্কর। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বার বার নিজের ক্ষমতা প্রয়োগ করে চিন পাক ভিত্তিক জঙ্গিদের রক্ষা করে চলেছে। তিনি অভিযোগ করেন, জইশ-ই মহম্মদ (জেএম) প্রধান মাসুদ আজহার এবং সন্ত্রাসী আব্দুল রহমান মাক্কির ভাই আব্দুল রউফ আজহারকে কালো তালিকাভুক্ত করার ক্ষেত্রে চিন বাধা দিয়েছে।

ভারতে বিশ্বের ভূমিকা
জয়শঙ্কর জানিয়েছেন, ভারত বিশ্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত। পাশাপাশি ভারত যে কোনও অবিচারের নিষ্পত্তি করতে চায় তিনি মন্তব্য করেন। বিশ্বে এখন অস্থির সময় চলছে। এই পরিস্থিতিতে যুক্তি দিয়ে সমস্ত কিছু বিচার করা প্রয়োজন। সদিচ্ছা আরো কাজ অভিজ্ঞতা দুটোই ভারতের রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

নিরাপত্তা পরিষদের সংস্কার
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, নিরাপত্তা পরিষদে বেশ কয়েকজন বিশ্বনেতা ভারতকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন। তিনি কোনও সংবাদমাধ্যমের নাম না নিয়েই বলেন, বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম একরতফা প্রতিবেদন লিখে ভারতকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন।

তুরস্কের প্রেসিডেন্টের বিরোধিতা
তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরডোগান তাঁর মন্তব্য কাশ্মীর ইস্যু তুলে ধরেছিলেন। নাম না করে জয়শঙ্কর তার তীব্র প্রতিবাদ করেছিলেন। তিনি বলেন, বার বার অভিযোগ উঠছে, ভারতীয় নাগরিকদের সঙ্গে আমরা সঠিক ব্যবহার করছি। ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে অপব্যাখা চলছে।এই বিষয়ে মন্তব্য করার আগে বিস্তারিত জানা প্রয়োজন বলেও তিনি মনে করেন।












Click it and Unblock the Notifications