ইউনিয়ন পরিষদ নির্বাচন: কক্সবাজারে দুই প্রার্থীর সমর্থকদের গোলাগুলি, একজন নিহত

ইউনিয়ন পরিষদ নির্বাচন: কক্সবাজারে দুই প্রার্থীর সমর্থকদের গোলাগুলি, একজন নিহত

কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন একজন (ফাইল ফটো)
Getty Images
কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন একজন (ফাইল ফটো)

বাংলাদেশের ১৬০টি ইউনিয়ন ও ৯টি পৌরসভায় আজ যে নির্বাচন চলছে, তার মধ্যে অন্তত একটি জায়গা থেকে পাওয়া গেছে প্রাণঘাতী সহিংসতার খবর।

সোমবার সকালে কক্সবাজারের মহেশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে।

গুলিবিদ্ধ হয়েছেন অন্তত আরও চারজন।

সকাল সাড়ে ১০টার দিকে কুতুবজোম ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটেছে।

কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, ''ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আর বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলি হয়েছে। তাতে একজন নিহত হয়েছে এবং চারজন গুলিবিদ্ধ হয়েছে।''

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সোমবার বাংলাদেশের ১৬১ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হচ্ছে।

গত ২১শে জুন এসব পরিষদে নির্বাচন আয়োজনের কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণ বাড়ার কারণে স্থগিত করা হয়েছিল।

সেই সঙ্গে নয়টি পৌরসভাতেও আজ ভোট গ্রহণ করা হচ্ছে।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

অকাস চুক্তির জেরে বাতিল হলো ব্রিটেন-ফ্রান্স প্রতিরক্ষা সংলাপ

ছড়িয়ে পড়ছে 'চায়না দুয়ারী' - মৎস সম্পদের জন্য কেন এটি বিপজ্জনক?

বাজারদরের চাইতে কম দামে যেভাবে কিনবেন সরকারি নিলামের পণ্য

কেন অস্ট্রেলিয়া পারমাণবিক সাবমেরিন চায় এবং কীভাবে তা বদলে দেবে শক্তির ভারসাম্য

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+