সব দেশ যেন পায় করোনা ভ্যাকসিন, দায়িত্ব নিল ইউনিসেফ
সব দেশ যেন পায় করোনা ভ্যাকসিন, দায়িত্ব নিল ইউনিসেফ
মানবজাতি রক্ষা করাই উদ্দেশ্যে। তাই করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে সব দেশ যাতে করোনা ভ্যাকসিন পায় তার জায়িত্ব নিল ইউনিসেফ। ইউনাইটেড নেশনের িচলড্রেন ফান্ড বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন ক্রেতা। প্রতিবছরই প্রায় ২ বিলিয়ন ভ্যাকসিন কিনে থাকে এরা। প্রায় ১০০টি দেশে ভ্যাকসিন সরবরাহ করে এই সংস্থা।

করোনা ভ্যাকসিন
করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে মেতেছে বিভিন্ন দেশে। ভারত, আমেরিকা, চিন, রাশিয়া, ব্রিটেন ইতিমধ্যেই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করে দিয়েছে। একাধিক ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। ভ্যাকসিন কে আগে হাতে পাবে এই নিয়ে চলছে প্রতিযোগিতা।

দায়িত্ব নিল ইউনিসেফ
করোনা ভাইরাস ভ্যাকসিন যাতে সব দেশে পৌঁছে দেওয়া যায় তার দায়িত্ব নিয়েছে ইউনিসেফ। প্রতিবছরই বিভিন্ন দেশে ভ্যাকসিন সরবহারের জন্য প্রায় ২ বিলিয়ন ভ্যাকসিন কিনে থাকে ইউনিসেফ। করোনা ভ্যাকসিনের ক্ষেত্রেও সেই নিয়মে পরিবর্তন আনতে চাইছে না তারা। উন্নত দেশগুলির পাশাপাশি অনুন্নত দেশগুলিতেও যাতে এই মারণ ভাইরাসের ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায় তার দায়িত্ব নিয়েছে তারা।

ভারতের অনুমোদন
যদিও ভারতের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে কোভ্যাকসিন হাতে পাওয়া মাত্র সবদেশকেই এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যেই মোদী সরকার বাংলাদেশকে কোভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়ে গিয়েছে ভারতে। রাশিয়াও করোনা ভ্যাকসিনের তথ্য শেয়ার করেছে ভারতের সঙ্গে। সম্ভত তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে ভারতে।

ভ্যাকসিন নিয়ে দর কষাকষি
আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন নিয়ে দর কষাকষি শুরু হয়ে গিয়েছে। একেকটি দেশ একেক রকম দর হাঁকছে। করোনা ধাক্কায় পড়ে যাওয়া অর্থনীতিতে ভ্যাকসিনকে হাতিয়ার করেই অর্থনীতির হাল ফেরানোর চেষ্টা করবে। তাই ভ্যাকসিনের দর নিয়ে সব দেশই একটু বেশি তৎপর হয়ে উঠেছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications