আনডকিং সফল, অবশেষে মহাকাশ থেকে পৃথিবীর পথে সুনীতা উইলিয়ামসরা
ঘরের ছেলেমেয়েরা ফিরছে ঘরে! টানা ৯ মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকার পর এবার পৃথিবীতে ফেরার পালা। পৃথিবীতে ফিরছেন সুনীতারা। সাফল্যের সাথে হয়ে গেল আনডকিং প্রক্রিয়া। ধীরে ধীরে স্পেস স্টেশন থেকে ছিন্ন হয়ে পৃথিবীর দিকে এগোচ্ছে তারা। নাসার স্পেসএক্স-এর মহাকাশযান ক্রু-৯ নিয়ে আসছে সুনীতা উইলিয়ামসদের।
গোটা বিশ্ব এখন তাকিয়ে ওঁদের দিকেই। নয় মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) কাটানোর পর, নভোচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরসহ চার সদস্যের ক্রু আজ পৃথিবীতে ফিরে আসছেন। তাদের সঙ্গে রয়েছেন নভোচারী নিক হেগ ও রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভ।

এই প্রত্যাবর্তন নাসার (NASA) আকস্মিক পরিকল্পনার অংশ, যেখানে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স (SpaceX)। নাসা জানিয়েছে, "সুনিতা ও বুচ সফলভাবে তাদের যাত্রা শুরু করেছেন"। চার সদস্যের এই ক্রু ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ (ET সকাল ১:০৫) আইএসএস থেকে আনডক করে এবং পৃথিবীতে ফেরার জন্য ১৭ ঘণ্টার যাত্রা শুরু করেছেন তারা।
মূলত বুধবার রাতে তাদের যাত্রা শুরুর পরিকল্পনা ছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। আর আজ মঙ্গলবারই হয়ে গেল তাঁদের আনডকিং প্রক্রিয়া। যা জানা যাচ্ছে, মঙ্গলবার বিকেল ৫:৫৭ (ET) বা ভারতীয় সময় রাত ৩:২৭ মিনিট নাগাদ চার সদস্যের ক্রু মেক্সিকো উপসাগরের ফ্লোরিডা উপকূলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। তবে, অবতরণের সঠিক স্থান নির্ধারণ করা হবে স্থানীয় আবহাওয়ার ভিত্তিতে।
পৃথিবীতে ফিরে আসার আগে, সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর স্পেস স্টেশনে তাদের দায়িত্ব নতুন ক্রুদের হাতে তুলে দিয়েছেন। নাসার মহাকাশচারী সুনীতা ও বুচ দীর্ঘ ২৮৬ দিন মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফিরে আসছেন। তাদের সঙ্গে রয়েছেন নিক হেগ ও রাশিয়ার মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভ।
নাসা মহাকাশচারীদের শারীরিক সুস্থতার জন্য ৪৫ দিনের বিশেষ পুনর্বাসন কর্মসূচি চালু করেছে, যা মহাকাশে দীর্ঘ সময় থাকার পর শরীরে হওয়া পরিবর্তনগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে। বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশ থেকে ফেরার পর হাড়ের ঘনত্বের ক্ষয়, পেশির দুর্বলতা ও হৃদযন্ত্রের কার্যকারিতায় প্রভাব পড়তে পারে। মস্তিষ্কে জল পর্যন্ত জমতে পারে। তাই সেই সব বিষয় দেখা হবে।
নাসা জানিয়েছে, ১৭ ঘণ্টার দীর্ঘ যাত্রার পর ক্রুরা পৃথিবীতে অবতরণ করছেন। ফ্লোরিডা উপকূলে আবহাওয়া স্বাভাবিক থাকায় তাদের ফেরার প্রক্রিয়া এখনও পর্যন্ত নির্বিঘ্নে হচ্ছে। মহাকাশে প্রায় ৪৫০০ কক্ষপথ প্রদক্ষিণ করে ১২১ মিলিয়ন মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করেছেন সুনীতা ও বুচ। দীর্ঘ এই মিশন তাদের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে আজীবন।












Click it and Unblock the Notifications