করোনায় আক্রান্ত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ও তার স্ত্রী, ভর্তি করাচির সামরিক হাসপাতালে
করোনায় আক্রান্ত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ও তার স্ত্রী, ভর্তি করাচির সামরিক হাসপাতালে
করোনায় আক্রান্ত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। তার স্ত্রী মেহজাবীনও করোনা পজিটিভ। দুজনকেই করাচির একচি সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর। এই ঘটনার জেরে, দাউদের রক্ষী ও অন্যকর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর পাকিস্তানের করাচিতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান।

করোনা আক্রান্ত দাউদ
করোনায় আক্রান্ত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। তার স্ত্রী মেহজাবীনও করোনা পজিটিভ। দুজনকেই করাচির একচি সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর।

বিশ্বের মোস্ট ওয়ান্টেড তালিকায় দাউদ
মুম্বইয়ের ডাংরিতে জন্মগ্রহণ করা দাউদ ইব্রাহিম কাসকর করাচির বাসিন্দা দীর্ঘদিন ধরেই। যদিও পাকিস্তান তা অস্বীকার করে। দাউদ ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছে। কেননা ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণে তাদের প্রধান অভিযুক্ত হিসেবে ধরা হয়। ২০০৩ সালে ভারত ও আমেরিকা দাউদদে গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষণা করে। আমেরিকার এফবিআইও দাউদকে বিশ্বের দশ মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখেছে।

করাচিতেই আছে দাউদ
তবে দাউদের পাকিস্তানে থাকার কথা স্বীকার করে নিয়েছিল তার ভাই। ২০১৭ সালে খবর ছড়িয়েছিল দাউদ অসুস্থ। কিন্তু তার ভাই জানিয়েছিল, সে সুস্থই আছে। করাচিতে সে নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ায় বলেও জানিয়েছিল।

দাউদের আত্মসমর্পণের ভাবনা
২০১৮ সাল নাগাদ দাউদের আইনজীবী দাবি করেছিলেন শর্ত সাপেক্ষে দাউদ আত্মসমর্পণ করতে চায়। সেই শর্তের মধ্যে ছিল আর্থার রোড জেলে তাকে রাখার দাবি।












Click it and Unblock the Notifications