ইসলাম পন্থীদের চাপে পদত্যাগ পাকিস্তানের আইনমন্ত্রীর

ইসলামের নিন্দা করেছেন, অবমাননা করেছেন। এই অভিযোগে গত তিন সপ্তাহ ধরে পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল সেদেশের ইসলামিকপন্থীরা। আর তার জেরে রবিবার রাতে পদত্যাগ করলেন তিনি।

ইসলামের নিন্দা করেছেন, অবমাননা করেছেন। এই অভিযোগে গত তিন সপ্তাহ ধরে পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল সেদেশের ইসলামিকপন্থীরা। আর তার জেরে অবশেষে রবিবার রাতে পদত্যাগ করতে বাধ্য হলেন হামিদ।

ইসলাম পন্থীদের চাপে পদত্যাগ পাকিস্তানের আইনমন্ত্রীর

জাহিদ হামিদের পদত্যাগের পরই বিক্ষোভ থামিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। তাদের শর্তই ছিল, হামিদ পদত্যাগ করলেই বিক্ষোভ থামিয়ে দেওয়া হবে। তেহরিক-ই-লাবাইক ইসলামিক গোষ্ঠীর তরফে ইজাজ আশরাফি বলেছেন, হামিদ সরলেই বিক্ষোভ থামবে বলেছিলাম। সেইমতোই কাজ করছি।

যদিও এই পদত্যাগ নিয়ে কিছু মুখ খুলতে চাননি হামিদ। ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। তার আগে গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের নানা জায়গায় বিক্ষোভ হয়। নিরাপত্তারক্ষী জওয়ানদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ইসলামাবাদে সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যু হয়, আহত হন ১৫০জন। তারপরই সরকারের কাছে হামিদের পদত্যাগ পত্র স্বীকার করা ছাড়া উপায় ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+