কোভিশিল্ডে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নয় ব্রিটেনে, ভারতের প্রতিবাদে পরিবর্তন নিয়মে
কোভিশিল্ডে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নয় ব্রিটেনে, ভারতের প্রতিবাদে পরিবর্তন নিয়মে
অ্যাস্ট্রজেনেকার ভ্যাকসিনকে আগেই ছাড় দিয়েছিল ব্রিটেন৷ কিন্তু একই ফর্মুলায় তৈরি কোভিশিল্ডকে ছাড় দিতে নারাজ ছিল তারা৷ এতে সমস্যায় পড়ছিলেন ইংল্যান্ডে যাতায়াত করা ভারতীয় ছাত্র ও ব্যবসায়ী সহ অন্যান্যরা৷ এরপর ভারতের প্রতিবাদের মুখে নিয়ম পরিবর্তন করে 'কোভিশিল্ডকে' সার্টিফিকেটকে মান্যতা দিলেও ভারত থেকে কোভিশিল্ড নিয়ে যাওয়া যাত্রীদের জন্য ১০ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছিল ব্রিটেন৷ ছিলও আরও নানা কড়া নিয়ম কানুন। এর বিরুদ্ধেও আবার প্রতিবাদ জানানো হয় ভারতের পক্ষ থেকে৷ অবশেষ নিয়ম পরিবর্তন করল ব্রিটেন।

বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংশোধিত ভ্রমণ নির্দেশিকা বার করা হয়৷ যেখানে অ্যাষ্ট্রোজেনেকা, মডার্না, কোভিশিল্ড সহ বেয় কয়েকটি ভ্যাকসিন সার্টিফিকেটকে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন৷ পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে ব্রিটেনের বিমান ধরার অন্তত ১৪ দিন আগে ভ্যাকসিনের দুটি ডোজ সম্পূর্ণ করে নিতে হবে ভারত থেকে যাওয়া ব্যক্তিকে৷ এবং এই টিকা সম্পূর্ণ হওয়ার সার্টিফিকেট থাকলে আর ১০ দিনের হোম আইসোলেশন বাধ্যতামূলক থাকছে না৷ প্রয়োজন নেই বিমান ধরার ৭২ ঘন্টা আগে আরটিপিসিআর টেস্টেরও৷ এমনকি কোভিশিল্ড সার্টিফিকেট থাকলে ভ্রমনকারীকে তিনি কোথায় থাকছেন তাঁর সম্পূর্ণ তথ্যও দিতে হবে না৷
প্রসঙ্গত কিছুদিন আগেই ব্রিটেনের আগের অদ্ভুত নিয়মের জন্য ইংল্যান্ড সফর বাতিল করেছিলেন জনপ্রিয় ইংরাজি ভাষার লেখক এবং সাংসদ শশী থারুর। ব্রিটেনে নেশনাল ইন্ডিয়ান স্টুডেন্ট অ্যান্ড অ্যালুমিনি ইউনিয়ন সনম অরোরা এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমরা বারবার চেষ্টা করেছি যে যাতে কোন ভারতীয় ছাত্রছাত্রীকে এই কঠিন নিয়মের গেরোয় পড়ে ফিরে যেতে না হয়৷ কারণ ব্রিটেনে বার্ষিক জিবিপির ২৮.৮ বিলিয়ন ভারতীয় ছাত্রছাত্রীদের থেকে আসে৷ এটি ব্রিটেনের বার্ষিক অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন অরোরা৷












Click it and Unblock the Notifications