চিনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আগে যেতে হবে কোয়ারেন্টাইন! অনিশ্চিত মোদি-জিনপিং বৈঠক

চিনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আগে যেতে হবে কোয়ারেন্টাইন! অনিশ্চিত মোদি-জিনপিং বৈঠক

করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। কিন্তু করোনা মহামারীর শুরু থেকে কঠোর করোনা বিধি মেনে চলছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর সঙ্গে দেখা করার জন্য ১৪ থেকে ১৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপরে করোনা পরীক্ষা করতে হবে। কঠোর বিধির জেরে ১৫-১৬ সেপ্টেম্বর সমরখন্দে সংহাই কোঅপরেশন অর্গানাইজেনশনের সম্মলনে শি জিনপিং অংশ নেবেন কি না সেই বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। এই সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাও অনিশ্চয়তার অতল জলে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জিরো কোভিড নীতি

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জিরো কোভিড নীতি

করোনা মহামারীর শুরু থেকেই চিনা প্রেসিডেন্ট শি জিনপিং কঠোর করোনা বিধি মেনে চলছেন। চিনে লকডাউন হোক বা কোয়ারেন্টাইন কঠোরভাবে মেনে চলা হয়। তেমনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতেও গেলেও কঠোরভাবে মেনে চলতে হবে করোনা বিধি। বেজিং সূত্রের খবর, চিনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গেলে আগে ১৪ থেকে ১৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর করোনা পরীক্ষা করতে হবে। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাঁর সঙ্গে দেখা করা সম্ভব।

করোনা আতঙ্কে বিদেশ সফরেও না জিনপিংয়ের

করোনা আতঙ্কে বিদেশ সফরেও না জিনপিংয়ের

করোনার প্রকোপ দেখা দেওয়ার পর থেকে তিনি বিদেশ সফরে যাননি। সম্প্রতি তিনি হংকং ও ম্যাকাও গিয়েছিলেন। সেখানে তিনি ২৪ ঘণ্টার কম সময় ছিলেন। তাঁর সঙ্গে হংকংয়ের একজন মাত্র নেতা দেখা করেন। অন্তত সম্প্রতি প্রকাশিত ছবিতে তাই দেখতে পাওয়া গিয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইডোডো প্রথম কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান যিনি গত দুই বছরের চিনের প্রেসিডেন্টের সাক্ষাৎ পেয়েছেন। ফেব্রুয়াতিতে শীতকালীন অলিম্পিক্সে বেজিংয়ের কাছ থেকে তিনি বিশেষ আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তবে শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার জন্য তাঁকে একাধিকবার করোনা পরীক্ষা করতে হয়। তিনি বেজিংয়ের বিমানে ওঠার আগে করোনা পরীক্ষা করান। এরপর চিনে প্রবেশের পর তাঁকে ফের করোনা পরীক্ষা করতে হয়। দুই ক্ষেত্রে করোনা নেগেটিভ হওয়ার পরেই তিনি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন।

মোদীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা নেই শি জিনপিংয়ের

মোদীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা নেই শি জিনপিংয়ের

চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জিরো করোনা নীতির জেরে বিপাকে পড়েছে সংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এসসিও সম্মেলনে চিনের প্রেসিডেন্টের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, রাশিয়ার রাষ্ট্রপতি সহ মধ্য এশিয়ার একাধিক আন্তর্জাতিক ব্যক্তিত্বের অংশগ্রহণ করার কথা রয়েছে। এক্ষেত্রে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে হলে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও নেতাদের কঠোর করোনা বিধি মেনে চলতে হবে। সম্মেলন ছাড়াও যদি পৃথকভাবে শি জিনপিংয়ের সঙ্গে কোনও রাষ্ট্রপ্রধান বা নেতা বৈঠর করেন, সেক্ষেত্রে কোরায়েন্টাইনের মধ্যে যেতে হবে তাঁদের। যার ফলে চিনা প্রেসিডেন্টের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর পৃথক বৈঠকের সম্ভাবনা নেই বললেই চলে। ইন্দোনেশিয়ায় জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলোর বিদেশমন্ত্রীদের সম্মেলনের সময় পৃথকভাবে চিন ও ভারতের বিদেশমন্ত্রী বৈঠক করেন। একাধিক বিষয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+