করোনার আবহে গণতন্ত্রের পাঠ পড়ালেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গুতেরেস

করোনার ভয়াবহে গণতন্ত্রের প্রয়োজনীয়তা ঠিক কতটা, বললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে গণতন্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে সরব হলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তাও দিয়েছেন তিনি। গণতন্ত্র অটুঁট রাখার ক্ষেত্রে সব দেশের সরকারের দায়িত্ব এবং কর্তব্যও বুঝিয়েছেন আন্টোনিও গুতারেজ।

করোনার আবহে গণতন্ত্রের প্রয়োজনে

করোনার আবহে গণতন্ত্রের প্রয়োজনে

বর্তমানে ভয়াবহ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে বিশ্ব। এহেন কঠিন পরিস্থিতিতে তথ্যের সঠিক আদানপ্রদান, নীতি ও সিদ্ধান্ত নির্ধারণে অংশগ্রহণের জন্য গণতন্ত্রের গুরুত্ব এবং ভূমিকা সর্বাধিক বলে জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সে কথা মাথায় রেখে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে বলেছেন তিনি।

রাষ্ট্রের কর্তব্য সম্পর্কে গুতারেজ

রাষ্ট্রের কর্তব্য সম্পর্কে গুতারেজ

করোনা ভাইরাসের ভয়াবহ আবহে রাষ্ট্রগুলিকেও নাগরিকদের প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা দিয়েছেন আন্তোনিও গুতেরেস। গণতন্ত্রকে সম্মান জানাতে প্রতি দেশের সরকারকে স্বচ্ছ, সংবেদনশীল, উত্তরসূচক হওয়ার আবেদন জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। অতিমারী পরিস্থিতিতে সংবাদমাধ্যম, তথ্য, বাক এবং প্রতিষ্ঠানিক স্বাধীনতা যাতে বজায় থাকে, রাষ্ট্রগুলিকে তা নিশ্চিত করতে বলেছেন গুতেরেস।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দুই কোটি ৯৫ লক্ষে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৯ লক্ষ ৩০ হাজারেরও বেশি মানুষ। করোনা প্রভাবিত দেশগুলির তালিকার শীর্ষ তিন স্থানে রয়েছে আমেরিকা, ভারত ও ব্রাজিল।

সুস্থ হচ্ছেন দ্রুত

সুস্থ হচ্ছেন দ্রুত

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থ হচ্ছে প্রচুর মানুষ। বিশ্বব্যাপী ২ কোটি ১৩ লক্ষ মানুষ কোভিড-১৯ মুক্ত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+