রাষ্ট্রপুঞ্জের কূটনৈতিকবিদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে
রাষ্ট্রপুঞ্জের কূটনৈতিকবিদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে
রাষ্ট্রপুঞ্জের এক কূটনৈতিকবিদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, রাষ্ট্রপুঞ্জের ফিলিপাইনস মিশনের কর্মী সোমবার রাষ্ট্রপুঞ্জের অন্য এক মিশনের দুই প্রতিনিধির সঙ্গে দেখাও করেন।

রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র স্টিফেন দুজারিক বৃহস্পতিবার এক বৈঠকে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য পরিষেবার সদস্যরা ওই দুই প্রতিনিধির কাছে পৌঁছে গিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, '৯ মার্চ প্রতিনিধিরা রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে দুপুরের সময় ৩০ মিনিটের জন্য আসেন এবং কেবলমাত্র একটা আলোচনা ঘরেই তাঁরা যান। তারপর থেকে ওই ঘরটি তিনবার পরিস্কার করা হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে যে 'ওই প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপুঞ্জের কর্মীর কোনও যোগাযোগ না থাকলেও অন্য এক মিশনের জন্য তাঁদের সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য পরিষেবার চিকিৎসকরা ওই দুই প্রতিনিধির কাছে পৌঁছেছেন।’
রাষ্ট্রপুঞ্জের ফিলিপাইনসের রাষ্ট্রদূত ইউএন কিরা জানান যে ওই কর্মীর সফরের সময় করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরের দিন ওই মহিলার ফ্লু হয় এবং তিনি কাজে যোগ দিতে পারেননি। তিনি ডাক্তার দেখান এবং তাঁর টামিফ্লু হয়েছে বলে প্রথমে চিকিৎসক জানালেও বৃহস্পতিবার করোনা ভাইরাস পজিটিভ ধরা দেয়।
ফিলিপাইন মিশন এখন বন্ধ রয়েছে এবং এই মিশনের সঙ্গে যুক্তদের আত্ম–বিচ্ছিন্ন থাকতে বলা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications