Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তাপপ্রবাহ ইউরোপে ১৫৭০০ প্রাণ কেড়েছে ২০২২-এ! রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তনের রিপোর্টে চাঞ্চল্য

১৫৭০০ জনের প্রাণ কেড়ে নিয়েছে তাপপ্রবাহ। মাত্র এক বছরে ইউরোপে তাপপ্রবাহের জেরে মৃতের পরিসংখ্যানে আতঙ্কিত হওয়ার মতোই। শুধু ২০২২ সালেই ইউরোপে বিপুল সংখ্যক মানুষের প্রাণ গিয়েছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তনের রিপোর্টে এই খবর প্রকাশ্যে এসেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লুএমও ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, তাপ আটকে রাখতে সক্ষম গ্রিনহাউস গ্যাসগুলি। এই গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি বিশ্বব্যাপী খরা, বন্যা এবং তাপপ্রবাহের ঘটনা বৃদ্ধি করেছে। তার ফলেই ইউরোপে ১৫৭০০ লোককে প্রাণ হারাতে হয়েছে।

heat wave

রাষ্ট্রপুঞ্জ বা জাতিসংঘের একটি সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন বা ডব্লিউএমও এক প্রতিবেদনে জানিয়েছে, একটি রিয়েল-টাইম ডেটায় দেখা গিয়েছে তিনটি গ্রিনহাউস গ্যাসের মাত্রা বেড়েই চলেছে। কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড ২০২২ সালে ব্যাপকভাবে বাড়ায় এই মৃত্যুমিছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, খরা, বন্যা এবং তাপপ্রবাহ ভারত-সহ বিশ্বের প্রতিটি মহাদেশকে প্রভাবিত করেছে। বিশ্বের বিভিন্ন জাতির বিভিন্ন সম্প্রদায় এর ফলে ক্ষতিগ্রস্ত। অ্যান্টার্কটিক সমুদ্রের বরফ এবং কিছু ইউরোপীয় হিমবাহের গলন বেড়েছিল।

heat wave

এই রিপোর্টে বলা হয়েছে, গত আট বছর ধরে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা রেকর্ড সংখ্যক বেড়েছে। ২০২২ সালে প্রায় ১.১৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল গড় তাপমাত্রা। গ্রিনহাউস গ্যাস নির্গমন অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু পরিবর্তন অব্যাহত রয়েছে।

২০২২ সালে পূর্ব আফ্রিকায় খরা, পাকিস্তানে রেকর্ড ব্রেকিং বৃষ্টিপাত এবং চিন ও ইউরোপে রেকর্ড-ব্রেকিং তাপপ্রবাহ কয়েক মিলিয়ন মানুষকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছিল। এর ফলে খাদ্য নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল, ব্যাপক ক্ষতিসাধন হয়েছিল।

heat wave

২০২২ সালে ভারত এবং প্রতিবেশী পাকিস্তানেও প্রাক-বর্ষাকালে ছিল ব্যতিক্রমী গরম। প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে শস্যের ফলন হ্রাস হয়েছে। বিশেষ করে পার্বত্য রাজ্য উত্তরাখণ্ডে বেশ কয়েকটি বনে দাবানলের সৃষ্টি হয়েছে। ভারত ও পাকিস্তানে ২০২২ সালের প্রাক-বর্ষা মরশুমে তাপপ্রবাহের কারণে ফসলের ফলন হ্রাস পেয়েছে।

বর্ষার মরশুমে বিভিন্ন পর্যায়ে ভারতে উল্লেখযোগ্য বন্যাও হয়েছিল। বিশেষ করে ২০২২ সালের জুন মাসে উত্তর-পূর্বে, বন্যা এবং ভূমিধসের কারণে সাত শতাধিক মৃত্যু হয়েছিল। বজ্রপাতের কারণে ৯০০ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে চিনে সবচেয়ে বিস্তৃত এবং দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ঘটেছে। ২০২২ সালের জুনের মাঝামাঝি থেকে আগস্টের শেষপর্যন্ত বিস্তৃত ছিল তাপপ্রবাহ। ০.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ব্যবধানে রেকর্ড গরম পড়ে। এটি ছিল দ্বিতীয় শুষ্কতম গ্রীষ্ম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+