গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগ শেষ! রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের বার্তায় কোন অশনি সঙ্কেত?

গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগ শেষ। প্রথমে শুনে হয়তো হাঁফ ছেড়ে বাঁচবেন অনেকে। কিন্তু এর পরের তথ্যটা শুনলে আরও আঁতকে উঠতে হবে। রাষ্ট্রপঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুয়াত্রেস বলেছেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগ শেষ এবার গ্লোবাল বয়েলিংয়ের যুগ শুরু হয়ে গিয়েছে।

দুটি শব্দ বন্দে হয়তো খুব বেশি ফারাক নেই। কিন্তু পরের শব্দবন্ধটি তলিয়ে দেখতে আঁতকে উঠবেন। এতোদিন পৃথিবী উষ্ণ হচ্ছিল অর্থাৎ গরম বাড়ছিল। এবার পৃথিবী গরমে টগবগিয়ে ফুটছে। অর্থাৎ বয়েলিং শুরু হয়ে গিয়েছে। জল ফোটার আগে পাত্রের তাপমাত্রা যেভাবে বাড়ে সেই পর্বটা কাটিয়ে উঠেছে পৃথিবী। এবার টগবগিয়ে ফুটতে শুরু করেছে।

Global warming

উত্তর গোলার্ধে উষ্ণতা যেভাবে ভয়াবহ আকার নিচ্ছে তা খতিয়ে দেখেই এই দাবি করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। নিউ ইয়র্কে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যান্টনিও গুয়াত্রেস দাবি করেছেন উত্তর গোলার্ধের তাপমাত্রা যেভােব বেড়েছে তাতে বেশিদিন আর ভাল থাকা যাবে না। কারণ গ্লোবাল বয়েলিং শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ পৃথিবী এবার ফুটতে শুরু করেছে।

পৃথিবী জুড়ে উষ্ণতার বলয় তৈরি হয়েছে। তার থেকে মুক্তির আশা খুব একটা নেই। ২০২৩ সালের জুলাই মাসে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে তা লক্ষ বছরে রেকর্ড। বিজ্ঞানীরা ইতিমধ্যেই সতর্ক করেছেন প্রকৃতির চরম পরিস্থিতি দেখাতে শুরু করে দিয়েেছ। সেই চরম বিপর্যয় আরও ভয়াবহ আকার নেবে প্রস্তুত থাকুন। অর্থাৎ আগামী দিলে আরও ভয়ঙ্কর সব প্রাকৃতিক বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন তিনি।

গুয়াতরেস বলেছেন, বিজ্ঞানীরা আগেও এই নিয়ে বারবার সতর্ক করেছিলেন। একের পর এক ইঙ্গিত দিয়েছে প্রকৃতিও। সেটা যে এতো তাড়াতাড়ি হবে তা বোঝা যায়নি। গুয়াতরেসের দাবি সেটা যে এতো তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তা হয়তো বোঝা যায়নি। নিশ্বাস নেওয়ার অযোগ্য হয়ে উঠবে। তাপমাত্রা হয়ে উঠে অসহনীয়। বাড়বে সংক্রমিত ব্যাধির প্রকোপ যেটা একেবারেই সহ্যেরসীমা ছাড়িয়ে যাবে। তাই অর অপেক্ষা নয় দ্রত কাজ করার বার্তা দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+