UN Chief: পৃথিবী কি শেষের পথে এগোছে? গ্লোবাল বয়েলিং নিয়ে গুয়াতরেসে বার্তায় ভয়ঙ্কর দিনের ইঙ্গিত
তাহলে কি শেষে পথে এগোতে শুরু করল পৃথিবী? গ্লোবাল বয়েলিং ধাপে ধাপে কি সেই পথেই এগিয়ে নিয়ে যাবে? একের পর এক প্রশ্ন উঠে আসতে শুরু করেছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুয়াতরেসের বার্তার পরেই। তিিন বিশ্ববাসীকে সতর্ক করে বলেছেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগ শেষ হয়ে গিয়েছে শুরু হয়ে গিয়েছে গ্লোবাল বয়েলিং।
কী এই গ্লোবাল বয়েলিং? সেটা েয গ্লোবাল ওয়ার্মিংয়ের থেকেও ভয়ঙ্কর কিছু সেটা আর বুঝতে বাকি নেই কারোর। কিন্তু কী ঘটবে এই পর্বে? সেই শঙ্কাতে রয়েছেন সকলে। গুয়াতরেসের বার্তায় যে ইঙ্গিত মিলেছে তাতে গ্লোবাল বয়েলিং যে ভয়ঙ্কর তম তা আন্দাজ করতে পারছেন সকলেই।

গুয়াতরেস বলেছেন, এবার প্রকৃতির আরও নিদারুণ রূপ দেখতে হবে মানব জাতিকে। প্রাকৃতিক বিপর্যয় আরও চরম আকার নেবে। বিষ বাতাসে শ্বাস নেওয়া কষ্টকর হবে। তাপমাত্রা এতোটাই বাড়বে যে তা অসহনীয় হয়ে উঠবে। তার সঙ্গে বাড়বে সংক্রামক রোগের প্রকোপ। সব মিলিয়ে ত্রাহি ত্রাহি একটা পরিস্থিতির মুখে পড়বে গোটা বিশ্ব।
ইতিমধ্যেই জুলাই মাসের তাপমাত্রা সেই ইঙ্গিত দিয়ে দিয়েছে। লক্ষ বছরে রেকর্ড তাপমাত্রা বেড়েছে চলতি জুলাই মাসে। এখনও হাতে কয়েকটা দিন বাকি রয়েছে জুলাই মাস শেষ হতে। এই জুলাই মাস ধরে উত্তর গোলার্ধের তাপমাত্রা যেভাবে বেড়েছে তাতে গ্লোবাল বয়েলিংয়ের ইঙ্গিত দিতে শুরু করে দিয়েছে পৃথিবী।
গোটা জুলাই মাস ধরে ইউরোপের বিভিন্ন দেশের তাপমাত্রা রেকর্ড হারে বেড়েছে। যেখানে জুলাইমাস মনোরম হয় সেই ইতালি-গ্রিস-স্পেনে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে গিয়েছিল। ত্রাহি ত্রাহি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। প্রবল গরমে নাজেহাল মানুষ। পর্যটকরাও এখন সেখানে যেতে ভয় পাচ্ছেন। গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে কখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি।
গুয়াতরেস এই নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করে বলেছেন পৃথিবীর তাপমাত্রা এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে সেটা এখন ফুটছে। আর গরম হওয়ার পরিস্থিতিতে নেই। সেই মাত্রা পেরিয়ে গিয়েছে। অর্থাৎ পৃথিবী তার সব সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। এবার একের পর এক বড় বিপর্যয় অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য। এই পর্যায়ে প্রকতির যে দ্রুত পরিবর্তন হতে শুরু করবে তার ধাক্কা সামলে ওঠা কঠিন হবে।
আকাশে বাতাসে দূষণ এতোটাই বাড়বে যে দূষিত বাতাস শ্বাস নেওয়ার অযোগ্য হয়ে উঠবে। তাপমাত্রা অসহনীয় হয়ে উঠবে। তার সঙ্গে সঙ্গে ছড়াবে সংক্রামক সব রোগ। যেটা সামাল দিতে হিমসিম খেেত হবে সকলকে। তাই সকলকে সচেতন করে তিনি বলেছেন কে আগে পদক্ষেপ করবে তার অপেক্ষা না করে সকলে এগিয়ে এসে একসঙ্গে কাজ শুরু করেদিন। আর সময় হাতে নেই। মানবজাতিকে রক্ষার স্বার্থেই কোনও কিছু না ভেবেই সকলকে আগে এগিয়ে আসতে হবে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications