Bangladesh: হিন্দু-নিপীড়ন নিয়ে টুঁ শব্দ নেই! বাংলাদেশ সফরে রোহিঙ্গা মুসলিমদের নিয়েই গদগদ রাষ্ট্রসংঘের মহাসচিব
Bangladesh: দোলের মাঝেই বাংলাদেশ সফরে গিয়েছিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সেদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনও সারেন তিনি। বাংলাদেশের সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল তাঁকে। শুধু তাই নয়, রোহিঙ্গাদের নিয়ে প্রেম উথলে পড়ল গুতেরেসের। হিন্দুদের নিয়ে কোনও কথাই বললেন না রাষ্ট্রসংঘের মহাসচিব।
বৈশ্বিক ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠায় বারবার ভূমিকা নিতে দেখা গিয়েছে রাষ্ট্রসংঘকে। গোটা বিশ্ব বাংলাদেশে হিন্দু নিপীড়নের নিন্দা জানিয়েছে। কিন্তু বাংলাদেশে গিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিবের বক্তব্যে উঠে এল না তার বিন্দুমাত্র। বরং বাংলাদেশ নিয়ে ভুল তথ্য ও মিথ্যে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি গুতেরেসের। আর তাতেই রাষ্ট্রসংঘের নিরপেক্ষতা তো বটেই, প্রশ্ন উঠেছে তাদের প্রাধান্য নিয়েও।

হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বিপর্যয় নেমে এসেছে। মহম্মদ ইউনূস শাসনভার নিলেও কার্যত ঠুঁটো জগন্নাথ হয়েই বসে রয়েছেন। হিন্দুদের ঘরবাড়ি, মন্দির পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে ভাঙচুর করা হয়। এমনকী হিন্দুদের ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে খুনও করা হয়। হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়া হয়। যদিও এসবের পর কোনও পদক্ষেপই নেনি ইউনূস। বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার নিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব মুখ খুলবেন, এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু তা শোনা গেল না।
হিন্দুদের নিয়ে শব্দ খরচ না করলেও রোহিঙ্গা মুসলিমদের নিয়ে দরদ উথলে পড়ল গুতেরেসের। গত ২৪ ঘণ্টায় দোলযাত্রার মাঝেই একাধিক হিন্দু নিপীড়নের ঘটনা সামনে এসেছে। বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরেই রঙের উৎসবে বাধা দিয়েছে কট্টরপন্থীরা। বাংলাদেশে উপস্থিত থেকেও এনিয়ে কিচ্ছুটি বলতে দেখা গেল না রাষ্ট্রসংঘের প্রতিনিধিকে। বরং কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতারের ভোজন সারতে দেখা গিয়েছে তাঁকে।
এদিন গুতেরেস বলেন, "রোহিঙ্গাদের ভুলে গেলে চলবে না। আন্তর্জাতিক সংগঠনগুলিকে উচ্চস্বরে বলতে চাই, রোহিঙ্গাদের সমর্থনে আমাদের সহায়তা প্রয়োজন। রোহিঙ্গারা যাতে বাংলাদেশে মাথা উঁচু করে বাঁচতে পারেন তার চেষ্টা চালাতে হবে।" আর তাঁর এই মন্তব্যই নানা প্রশ্ন তুলে দিয়েছে। হিন্দু বিরোধী জিগিড়কে কি তাহলে পরোক্ষভাবে সমর্থন করলেন গুতেরেস? হিন্দুদের নিয়ে একটি কথাও না বলে রোহিঙ্গাদের নিয়ে এত উদ্বেগ স্বাভাবিকভাবেই রাষ্ট্রসংঘের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications