Israel-Palestine Conflict: ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা, যুদ্ধ বিরতির ডাক রাষ্ট্রসঙ্ঘের
Israel-Palestine Conflict: দুই ইজরায়েলি বৃদ্ধাকে মুক্তি দিল হামাস। পণবন্দি থাকা দুই বৃদ্ধাকে মুক্তি দিয়েছে এই জঙ্গি সংগঠন। মানবিকতার খাতিরেই নাকি এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে হামাস। ইসরায়েল এবং হামাস যুদ্ধের প্রায় কয়েকদিন কেটে গিয়েছে। লাগাতার গাজার উপর এয়ারস্ট্রাইক চালাচ্ছে ইসরায়েল এয়ারফোর্স।
এই অবস্থায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত ইসরায়েল এবং হামাস যুদ্ধে (Israel-Palestine Conflict) ৬ হাজারেরও বেশী মানুষের মৃত্যু হয়েছে।এই অবস্থায় যুদ্ধ বিরোতির ডাক দিয়েছে রাষ্ট্রসংঘ। যুদ্ধের পথ থেকে ইসরায়েল এবং হামাসকে সরে আসার বার্তা দিয়েছে রাষ্ট্রসংঘের (UN rights) chief অ্যান্থনিঅন গুটেরাস।

তবে দুপক্ষের যুদ্ধ যেভাবে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে তাতে এখনও পরিস্থিতি শান্ত হবে না বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। অন্যদিকে ইসরায়েলের লাগাতার হামলায় (Israel-Palestine Conflict) গাজায় ব্যাপক ভাবে খাবার এবং জলের অভাব হতে শুরু করেছে।
শুধু তাই নয়, মিলছে না ওষুধও। এই অবস্থায় গাজার বসবাসকারী ২৩ লাখ মানুষ ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছেন। অন্যদিকে সে দেশের বিভিন্ন হাসপাতালে বিদ্যুতের জোগানও ক্রমশ কমছে। যুদ্ধের পর থেকে গোটা গাজা অন্ধকারে ডুবে রয়েছে। এই অবস্থায় ডিজেল দিয়ে কাজ চালানো হচ্ছিল।
কিন্ত্য সেটাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। এই অবস্থায় হাসপাতালগুলিতে বিদ্যুতের জোগান অনিয়মিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ইনকিউবেটরে থাকা শিশু আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের বড় অংশের মৃত্যুর (Israel-Palestine Conflict) আশঙ্কা দেখা দিয়েছে।
তথ্য বলছে, গত ৭ অক্টোবরে ইজরায়েলের (Israel-Palestine Conflict) উপর প্যালেস্টাইনের হামলার পরেই পরিস্থিতি জটিল হয়। দুই দেশের হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। মৃত্যুর মিছিল কোথায় গিয়ে থমকাবে? প্রশ্ন সেখানেই।












Click it and Unblock the Notifications