‘ছাগলের মতো পিছু হটেছে রুশ সেনারা,’ উৎসবের মেজাজে ইউক্রেনে খেসরনের বাসিন্দারা

‘ছাগলের মতো পিছু হটেছে রুশ সেনারা,’ উৎসবের মেজাজে ইউক্রেনে খেসরনের বাসিন্দারা

দীর্ঘ আট মাস পরে ইউক্রেনের সীমান্তে খেসরন থেকে রুশ সেনারা পিছু হটেছেন। শুক্রবার প্রবল সতর্কতার সঙ্গে ইউক্রেনের সেনারা খেসরনে প্রবেশ করেন। ইউক্রেনের সেনারা খেসরনে প্রবেশ করার পরেই স্থানীয় বাসিন্দারা অভ্যর্থনা জানান। নীল হলুদ পতাকা উত্তোলন করেন। আট মাস পর খেসরন অঞ্চল রুশ সেনাদের হাত থেকে মুক্তি পেল। খেসরনের বাসিন্দাদের এ যেন নতুন সূর্যোদয়, ইউক্রেনের বাসিন্দাদের স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপ।

রাশিয়ার সেনারা ছাগলের মতো পালিয়েছে

রাশিয়ার সেনারা ছাগলের মতো পালিয়েছে

ইউক্রেনের সামরিক অভিযানের শুরু দিকে রুশ সেনারা প্রথম খেসরন অধিকার করেছিলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন জানিয়েছিলেন, রুশ সেনারা খেসরন কখনই ছাড়বে না। খেসরন থেকে রুশ সেনাদের সরে যাওয়া রাশিয়ার জন্য অপমানজনক সিদ্ধান্ত। তবে খুশি খেসরনের বাসিন্দারা। খেসরেনর স্থানীয় বাসিন্দা সের্হি মেলনিকভ বলেন, বুধবার ভোর পাঁচটার সময় একটা আওয়াজ পান। তাঁর বাড়ির সামনেই রাশিয়ার সেনারা তাঁবু খাটিয়েছিলেন। তিনি বাইরে বেরিয়ে দেখেন, রুশ সেনারা ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইউক্রেনের দক্ষিণে খেসরনের ডেনিপ্রো নদীর তীরে মাইলভ গ্রাম থেকে দীর্ঘ আট মাস পরে রুশ সেনারা প্রস্থান করেন। সের্হি মেলনিকভ বলেন, পুতিন বলেছিল খেসরনে সব সময় রুশ সেনারা থাকবে। শেষ পর্যন্ত তারা ছাগলের মতো পালিয়ে গেল। আমরা জানি, আমাদের ছেলেরা বীর, সাহসী।

পড়ে রয়েছে রুশ সেনাদের একাধিক জিনিস

পড়ে রয়েছে রুশ সেনাদের একাধিক জিনিস

রুশ সেনারা চলে গেলেও একাধিক জিনিস রেখে গেছেন। রুশ সেনারা যেখানে তাঁবু খাটিয়ে ছিলেন, সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টমেটো, কাঁচের জার, কিছু খাবার। মেলনিকভ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেখান কোথায় রুশ সেনারা রান্না করতেন, সন্ধ্যার সময় কোথায় আড্ডা দিতেন। তিনি বলেন, রুশ সেনাদের অ্যান্টেনা সহ একটি রেডিও ট্রান্সমিশন সেট ছিল এবং তাদের মর্টার রাখার জন্য একটি স্টোররুম তৈরি করেছিল। তবে রুশ সেনারা ফিরে যাওয়ার আগে স্কুলবাড়ি ধ্বংস করে দেয়। ডেনিপ্রো নদীর তীরে মাইলভ গ্রামে প্রবেশের সেতুটি ধ্বংস করে রাশিয়ার সেনারা।

উৎসবের মেজাজে খেসরনের বাসিন্দারা

উৎসবের মেজাজে খেসরনের বাসিন্দারা

বৃহস্পতিবার রাতে ইউক্রেনের সেনাবাহিনী সেখানে প্রবেশ করেন। মাইলভ গ্রামের বাসিন্দারা নীল হলুদ পতাকা নেড়ে স্বাধীনতা উদযাপন করেন শুক্রবার। ইউক্রেনের সেনাদের স্বাগত জানান গ্রামবাসীরা। সেনাদের আলিঙ্গন করে গ্রামবাসীরা আট মাস পরে পাওয়া স্বাধীনতার স্বাদ ভাগ করে নিতে চান। মহিলারা ঘরে তৈরি পেস্ট্রি ইউক্রেনের সেনাদের দেন। আনন্দে মেতে ওঠেন মাইলভ গ্রামের বাসিন্দা। মাইলভের পাশাপাশি খেসরনের বাকি অঞ্চলের পরিস্থিতি একই রকম ছিলেন। আগুন জ্বালিয়ে তার চারপাশে নাচতে শুরু করেন খেসরনের স্থানীয় বাসিন্দারা। কেউ জাতীয় পতাকা উত্তোলন করেন। কেউ আবার ইউক্রেনের দেশাত্মবোধক গান গেয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

একাধিক পরিকাঠামো ধ্বংস রুশ সেনার

একাধিক পরিকাঠামো ধ্বংস রুশ সেনার

গত কয়েকদিন ধরে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনের সামরিক অভিযান নিয়ে চাপে রয়েছে মস্কো। পুতিন ইউক্রেন জয়, ইউক্রেনের এলাকা দখলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। রুশ সেনাবাহিনী শেশষ পর্যন্ত কিয়েভ ও খারকিভ জয় করতে পারেনি। তবে রুশ সেনারা ফিরে যাওয়ার আগে একাধিক পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে। রাশিয়ার সেনারা একটি জল বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত করেছে। ধ্বংস করেছে একাধিক সেতু। রুশ সেনারা পিছু হটলেও ইউক্রেনের ছবির মতো সুন্দ গ্রাম ও শহরগুলো কার্যত ধ্বংস করে দিয়েছে। পুনর্গঠনের জন্য অনেকটা সময় লাগবে। তবে সেই নিয়ে এখন ভাবতে চান না খেসরনের বাসিন্দারা। মার্চের শুরুতে রুশ বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন। আর শুক্রবার থেকে রুশ বাহিনীর সরে যাওয়ার নিজেদের মতো আনন্দ করেন। উৎসবে মেতে ওঠেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+