আলোচনায় সমস্যা মেটাতে চেয়ে পুতিনকে ফোন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির
আলোচনায় সমস্যা মেটাতে চেয়ে পুতিনকে ফোন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির
এবার যুদ্ধ এড়াতে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। সম্প্রতি পুতিনকে ফোন করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার আমন্ত্রণ জানালেন ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে আশঙ্কায় রয়েছে গোটা বিশ্ব৷ আমেরিকার তরফে দাবি করা হয়েছে রাশিয়া যুদ্ধের প্রস্তুতি সেরে ফেলেছে৷ এবং যে কোনও মুহূর্তে ইউক্রেন আক্রমণ করতে পারেন পুতিন৷ এরপরই নতুন করে কূটনৈতিক আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন৷

পুতিনকে ফোন ভলোদিমির জেলেনস্কির!
সম্প্রতি রাশিয়া-সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা পূর্ব ইউক্রেন বড় অঞ্চলে এবং এর আশেপাশে হিংসা বেড়ে গিয়েছে৷ রাশিয়া, ইউক্রেন আক্রমণ করার পরিকল্পনা করছে এমন সম্ভাবনার কারণেই হিংসা ও বিরোধিতা বাড়ছে বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট৷ এরপরই শনিবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার আহ্বান জানিয়েছেন তাঁকে ফোন করেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। যদিও সেই ফোনের এখনও জবাব আসেনি রাশিয়ার পক্ষ থেকে৷

কী বলছেন ভলোদিমির জেলেনস্কি?
রাশিয়া আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ায় আগ্রহ না দেখালেও, ইউক্রেন কূটনৈতিক আলোচনায় আগ্রহ দেখিয়ে আসছে৷ ভলোদিমির জেলেনস্কি সংবাদমাধ্যমেকে বলেছেন, 'আমি জানি না রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট কী চান, তাই আমি একটি বৈঠকের প্রস্তাব করছি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনেও এই বিষয়টি পরিস্কার করে দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন৷ তার সঙ্গেও দেখা করেন জেলেনস্কি। এরপর জেলেনস্কি আরও বলেন, 'যুদ্ধ আটকাতে শান্তিপূর্ণ মীমাংসার স্বার্থে ইউক্রেন শুধুমাত্র কূটনৈতিক পথ অনুসরণ করবে।'

ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে কোন পথে আমেরিকা?
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ইউক্রেনের স্বাধীন প্রতি সমর্থন জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে আমেরিকার সেনেট৷ একই সঙ্গে প্রতিবেশী ইউক্রেনের প্রতি রাশিয়ার সামরিক আগ্রাসনের নিন্দাও করেছে আমেরিকা৷ বৃহস্পতিবার রাতে, মার্কিন সেনেট সর্বসম্মতভাবে রাশিয়ার সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে স্বাধীন ও গণতান্ত্রিক ইউক্রেনের সমর্থনে একটি দু'দলীয় প্রস্তাব পাস হয়েছে বলে সে দেশের মিডিয়া রিপোর্টে বলা হয়েছে। দু'দলীয় রেজোলিউশনটি ইউএস সেনেটর রব পোর্টম্যান (আর-ওএইচ), ইউএস সেনেটর জিন শাহীন (ডি-এনএইচ) এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা সম্পর্কিত সেনেটের বৈদেশিক সম্পর্ক উপকমিটির পদাধিকার প্রবর্তন করেছিলেন।

ইউক্রেনে রাশিয়াপন্থী বিদ্রোহী নেতা, সবাইকে হাতে অস্ত্র তুলে নিতে আমন্ত্রণ জানিয়েছেন!
সম্প্রতি মার্কিন ভাইস-প্রেসিডেন্ট হ্যারিস, জেলেনস্কির সঙ্গে বৈঠকে করে বলেছেন, যে বিশ্ব ইতিহাসের একটি নির্ধারক মুহুর্তে দাঁড়িয়ে রয়েছে৷ এর আগে শনিবার ডেনিস পুশিলিন, যিনি ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী সরকারের প্রধান, তার বক্তব্যে ইউক্রেনের বাহিনীর কাছ থেকে একটি 'তাৎক্ষণিক আগ্রাসনের হুমকি' পাওয়ার বিষয় জানিয়েছেন৷ তিনি আরও দাবি করেছেন, ইউক্রেনের কর্মকর্তারা জোর করে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা দখলের পরিকল্পনার কথা অস্বীকার করেছেন। আমি প্রজাতন্ত্রের সমস্ত পুরুষদের কাছে আবেদন করছি তাঁরা তাঁদের পরিবার, তাদের সন্তান, স্ত্রী, ও মাকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করুন৷












Click it and Unblock the Notifications