ইরানের কাছে বিমান হামলার ক্ষতিপূরণ দাবি ইউক্রেনের, চাইতে হবে ক্ষমাও

ইতিমধ্যেই ইউক্রেনীয় বিমানের উপর হামলার কথা স্বীকার করেছে ইরান। 'ভুলবশত’ ইরান সেনা ওই ইউক্রেনের ওই যাত্রীবাহী বিমানের উপর হামলা চালায় বলে এদিন একটি বিবৃতিও দিয়েছে ইরান। ওই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৭৬ জন যাত্রী।

ইরানের কাছে বিমান হামলার ক্ষতিপূরণ দাবি ইউক্রেনের, চাইতে হবে ক্ষমাও


ইরান-আমেরিকা সংঘাতের আবহে এই ইউক্রেনের এই বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যেই স্বভাবতই তীব্র প্রতিক্রিয়া জানায় ইউক্রেন। এবার এই মর্মান্তিক ঘটনার জন্য ইরানের কাছে ক্ষমা ও ক্ষতিপূরণের দাবি করলো ইউক্রেন। শনিবার এমনটাই জানিয়েছে সে দেশের প্রশাসন।

এই প্রসঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লোদেমির জেলেনোস্কি বলেন, ইউক্রেনীয় যাত্রীবাহী বিমানটির মর্মান্তিক পরিণতির জেরে প্রাণ গেছে প্রায় শতাধিক যাত্রীর। ইরানের অবিলম্বে এই ঘটনার জন্য সরকারি ভাবে ক্ষমা চাওয়া উচিত।

আজ এক বিবৃতিতে তিনি বলেন ইউক্রেন ইরানের কাছে এই নক্কারজনক ঘটনার জন্য 'পূর্ণ ও যথাযথ তদন্তের' দাবি করছে। পাশাপাশি সঠিক পদ্ধতিতে বিচারে মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা ইরানকেই করতেই হবে।

তিনি আরও বলেন ইউক্রেন আশা করেছে এর জন্য ইরান 'ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি সরকারি ভাবে ক্ষমাও চাইবে। পাশাপাশি জেলোনস্কিও এই বিমান বিপর্যয় নিয়ে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষের ব্যাপারে আশা প্রকাশ করেন। বর্তমানে ইউক্রেনীয় তদন্তকারীদের একটি দল ইরানে রয়েছে বলেও তিনি জানান। এই প্রসঙ্গে তিনি আরও বলেন " ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইরানে থাকা আমাদের ৪৫ জনের অনুসন্ধানী দলে সম্পূর্ণ সহযোগিতা পাওয়া উচিত বলে আমরা মনে করি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+