Russia Ukraine War: রাশিয়ার কেমিক্যাল প্লান্টে ইউক্রেনের ড্রোন হামলা, গুঁড়িয়ে দেওয়া হল অস্ত্রভাণ্ডার

Russia Ukraine War: আমেরিকার মসনদে বসে যুদ্ধ রোখার বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ফের রাশিয়ায় ড্রোন হামলা (Drone Attack) ইউক্রেনের। শুক্রবার থেকে শুরু হয় ড্রোন হামলা। শনিবারেও লাগাতার হামলা চালানো হয়। হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে রাশিয়ার কেমিক্যাল পাওয়ার প্লান্ট। এমনটাই দাবি ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস বা নিরাপত্তা বাহিনীর।

সূত্রের খবর, কমপক্ষে ১৩টি ড্রোন হামলা চালানো হয়েছে রাশিয়ার (Russia) আলেকসিন্সকি কেমিক্যাল প্লান্টে (Chemical Power Plant)। বিস্ফোরণের (Explosion) জেরে ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। কর্মীদের দ্রুত সেখান থেকে সরানো হয়।

ukrain attack

কেমিক্যাল প্লান্টে হামলার মূল টার্গেট ছিল বারুদ (Gunpowder) উৎপাদন কেন্দ্র। সেখানেই হামলা চালায় ইউক্রেন। অ্যাসিড নির্গত হওয়ার কারণে কমলা রঙের ধোঁয়ায় ঢাকে চারপাশ। হামলার জেরে ১১০ কেভির ট্রান্সমিশন লাইনও নষ্ট করা হয়েছে বলে দাবি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হামলার মুহূর্তের ভিডিও। রাশিয়ার রাজধানী মস্কোর প্রায় ২০০ কিলোমিটার দূরের কেমিক্যাল প্লান্টে হামলা চালানো হয়। ভিডিও মারফত আরও জানা গিয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর জন্য অস্ত্র ও বারুদ তৈরি করা হত ওই কারখানায়। ড্রোন হামলার পর স্থানীয় সময় রাত সাড়ে ন'টা নাগাদ রাশিয়ার নানা এলাকায় একসঙ্গে এয়ার রেইড অ্যালার্ম বেজে ওঠে বলে জানিয়েছে সেনা।

মূলত রাশিয়ার অস্ত্রভাণ্ডার, সেনা ঘাঁটি ধ্বংস করাই উদ্দেশ্য ছিল ইউক্রেনের। ড্রোন হামলার কথা স্বীকার করেন তুলা অঞ্চলের গভর্নরও। রাতারাতি ইউক্রেনের তরফে ড্রোন হামলা করা হয় বলে দাবি। যদিও কেমিক্যাল প্লান্টের কথা মুখে আনেননি তিনি। ঘটনায় কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। যদিও হতাহতের কোনও খবর মেলেনি বলে দাবি তাঁর।

গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভের হলোসিভস্কি এলাকায় রাশিয়া ড্রোন হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হয় একটি আবাসিক ভবনও। এরপরই আকাশসীমা প্রতিরক্ষা জোরদার করে ইউক্রেন। হামলার প্রত্যুত্তরে ২ দিনের মাথায় রাশিয়ায় ড্রোন হামলা চালাল ইউক্রেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+