ভাঙার মুখে ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি, কিয়েভের ভবিষ্যত অন্ধকার বলছেন পুতিন

ভাঙার মুখে ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি, কিয়েভের ভবিষ্যত অন্ধকার বলছেন পুতিন

যুদ্ধবিরতি ঘোষণার ৪৮ ঘন্টাও পেরোয়নি এরই মধ্যে নতুন করে যুদ্ধোর আঁচ অনুভূত হচ্ছে ইউক্রেনে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন যে ইউক্রেনের রাষ্ট্রব্যবস্থা 'থ্রেট'এর মধ্যে রয়েছে। রাশিয়ার উপর পশ্চিমের নিষেধাজ্ঞাকে যুদ্ধ ঘোষণার সঙ্গে তুলনা করেছেন পুতিন৷ এরই মধ্যে রাশিয়ান বাহিনীর ঘিরে রাখা বন্দর শহর মারিউপোলে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠছে৷ রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের শহরগুলিতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। অন্যদিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশে ছেড়ে অন্যদেশে আশ্রয় নেওয়া ইউক্রেনীয়দের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১.৪ মিলিয়নে। ইউক্রেনের প্রশাসকরা বলেছেন, শনিবার রাত নাগাদ, রাশিয়ান বাহিনী মারিউপোল তাদের গোলাবর্ষণকে তীব্র করেছে। অভিযোগ উঠছে কিয়েভের উত্তরে অবস্থিত শহর চেরনিহিভের আবাসিক এলাকায় শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে রাশিয়া ।

ভাঙার মুখে ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি, কিয়েভের ভবিষ্যত অন্ধকার বলছেন পুতিন

সংবাদমাধ্যমের খবর, অবস্থা এমন জায়গাতে পৌঁছেছে যে নিঃস্ব মায়েরা নিহত শিশুদের জন্য শোক প্রকাশ করছেন, আহত সৈন্যদের টর্নিকেট লাগানো হয়েছে এবং ডাক্তাররা তাদের সেলফোনের আলোতে কাজ করছেন। এ অন্ধকার এবং হতাশা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। যদিও পুতিন সব কিছুর জন্য ইউক্রেনের নেতৃত্বকেই দায়ী করেছেন। রশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধের নিন্দাও জানিয়েছেন পুতিন৷

হুমকির সুরে পুতিন বলেছেন, তারা যা করছেন তা যদি তাদের চালিয়ে যেতে হয়৷ তাহলে তারা ইউক্রেনের রাষ্ট্র ব্যবস্থার ভবিষ্যতকে প্রশ্নচিহ্নের সামনে ফেলবে। তিনি এও যোগ করেছেন, যদি ভবিষ্যতে এরকম কোনও অবস্থার তৈরি হয় তাহলে সম্পূর্ণরূপে এটির জন্য ইউক্রেনের দায়ী থাকবে৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, পশ্চিমের দেশগুলি কতৃক রাশিয়ার উপর জারী করা নিষেধাজ্ঞাগুলিকেও মস্কোর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে এবং এর মুদ্রার মূল্য হ্রাস পেয়েছে। এই নিষেধাজ্ঞাগুলি যা আরোপ করা হচ্ছে, তারা যুদ্ধ ঘোষণার কারণেই হয়েছে৷ প্রসঙ্গত
ইউক্রেনীয় প্রতিনিধিদলের সদস্য ডেভিড আরাখামিয়া জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা আলোচনা সোমবার অনুষ্ঠিত হবে। তারা কোথায় হবে তা সহ তিনি কোনও অতিরিক্ত বিবরণ দেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+