Ukraine-Russia War: ইউক্রেনের বড় শহরগুলিকে টার্গেট করছে রাশিয়া, চলছে লাগাতার বোমা বর্ষণ
Ukraine-Russia War: ইউক্রেনের বড় শহরগুলিকে টার্গেট করছে রাশিয়া, চলছে লাগাতার বোমা বর্ষণ
আকাশ জুড়ে দাপিয়ে বেরাচ্ছে রুশ বোমারু বিমান। ভয়ঙ্কর ক্ষিপ্রতার সঙ্গে চলছে বোমা বর্ষণ। এতটাই তীব্র তার শব্দ যে বাঙ্কারে থেকেও কান পাতা যাচ্ছে না। একের পর এক বিধ্বংসী ক্ষেপনাস্ত্র টার্গেট করছে খারকিভ, কিয়েভ, অ্যাজোর মত বড় বড় শহরগুলিকে। খারকিভ প্রথম থেকেই রুশ সেনার টার্গেটে থেকেছে। আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছে রাশিয়া।

রাশিয়া আক্রমণ তীব্র করছে রুশ সেন
যুদ্ধ ঘোষণার প্রথম দিন থেকে ইউক্রেনে আক্রমণ তীব্র করেছে রাশিয়া। ভয়ঙ্কর ভাবে একের পর এক মিসাইল হানা চালিয়েছে রুশ সেনা। রাশিয়ার টার্গেেট প্রথম ছিল ইউক্রেনর বড় শহর খারকিভ। এই খারকিভে প্রথম থেকেই তীব্র হয়েছে রুশ সেনার আক্রমণ। িমসাইল হানা থেকে শুরু করে বোমারু বিমানের মাধ্যমে লাগাতার বোমা বর্ষণ করেছে তারা। ভয়ঙ্কর তীব্র তার গতি। এইখারকিভেই আটকে রয়েছে চার হাজারের বেশি ভারতীয়। কারণএই খারকিভ শহরেই পড়তে আসে অসংখ্য ভারতীয় পড়ুয়া।

খারকিভে হামলা তীব্র করার হুঁশিয়ারি পুতিনের
খারকিভে হামলা আরও ভয়ঙ্কর হবে রাশিয়ার পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছিল। সেকারণে নাগরিকদের খারকিভ খালি করার জন্য রাত সাড়ে ৯টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে রাশিয়া। তারপরেই ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে ভারতীয়দের খারকিভ অবিলম্বে ছাড়ার কথা ঘোষণা করা হয়। খারকিভের একাধির মেডিকেল কলেজে বাঙ্কারে আত্মগোপন করে রয়েছে ভারতীয় পড়ুয়ারা। ইতিমধ্যেই এক ভারতীয়ের মৃত্যুও হয়েছে রুশ সেনার হামলায়।

বড় শহরগুলিকে টার্গেট করছে রাশিয়া
ইউক্রেনের গ্রামাঞ্চলের থেকে শহরগুলিকে টার্গেট করছে রাশিয়া। একের পর এক বোমারুবিমান হানা দিচ্ছে ইউক্রেনের বড় শহরগুলিতে।এমনকী রাজধানী কিয়েভের দিকেও ক্ষেপনাস্ত্র ছুঁড়ছে রাশিয়া। কিয়েভ, খারকিভ ছাড়াএ খিরসন, মারিপলেক মত বড় শহরগুলিতেও হানা দিচ্ছে রাশিয়া। ইউক্রেনের শহরবাসীর জনজীবন দুর্বিসহ করে তোলার মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া। জল এবং বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইউক্রেনের একাধিক বড় শহরে। ইউক্রেনের দক্ষিণ বন্দর শহর গত সাতদিন ধরে কোনও রকম জল পরিষেবা পাচ্ছে না।

কিয়েভ দখলের মরিয়া চেষ্টা
ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের মরিয়া তেশ্চা চালাচ্ছে রাশিয়া। কিন্তু কিছুতেই কিয়েভের ভেতরে ঢুকতে পারছে না রুশ সেনা। ইউক্রেনের সাধারণ মানুষ অস্ত্র তুলে নিয়েছেন হাতে। তাঁদের প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী। কিয়েভে এখনও পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। তবে ইউক্রেনের অধিকাংশ শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট জেলোনস্কি রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছে আবার ইউক্রেন তাঁরা গড়ে নেবেন। কিন্তু রাশিয়ার কাছে মাথা নোয়াবেন না।












Click it and Unblock the Notifications