ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রভাব ফেলছে কয়লা আমদানিতে, দাম বাড়ছে শক্তি উৎসের

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রভাব ফেলছে কয়লা আমদানিতে, দাম বাড়ছে শক্তি উৎসের

২০২১ এর শেষ দিকে দেশে কয়লার উৎপাদন, আমদানি ও মজুতের অপ্রতুলতা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়া সহ সংবাদমাধ্যমে বিষয়টি এমন জায়গাতে পৌঁছে যায় যে অনেকে মনে করছিল দেশে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র এবং অনেক ভারী শিল্পও কয়লা না পাওয়ার কারণে বন্ধ হতে পারে। এই আশঙ্কা সত্যি হওয়ার আগেই সেবার কেন্দ্র সরকার রাশ ধরেছিল কয়লা যোগানের৷ মোদী সরকার দেশের মানুষকে আশ্বস্ত করতে পেরেছিল যে কয়লার যোগানে কোনও সমস্যা হবে না৷ তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আরও একবার সমস্যার সম্মুখীন হতে চলেছে দেশের কয়লা সরবরাহ। এবং সে কারণেই ইস্পাত, বিদ্যু সহ একাধিক শিল্পে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকেই৷

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রভাব ফেলছে কয়লা আমদানিতে, দাম বাড়ছে শক্তি উৎসের

একমাসের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন বিরোধের কারণে আন্তর্জাতিকক্ষেত্র এবং দেশে কয়লার দামে একটি তীক্ষ্ণ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। ভারতের মতো কয়লা আমদানি-নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারীদের দেশের জন্য যা অশনি সঙ্কেত তো বটেই। পাশাপাশি কয়লার এই মূল্যবৃদ্ধি ইস্পাত, সিমেন্ট এবং অ্যালুমিনিয়াম উতপাদকদের প্রভাবিত করবে৷ আইসিআরএ অনুমান করেছে যে আমদানিকৃত কয়লার দাম আগামী অর্থবছরের প্রথম তিনমাসে ৪৫ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। রাশিয়ান বাদে অন্য দেশ থেকে হওয়া কয়লা সরবরাহ রাশিয়া থেকে হওয়া কয়লা সরবরাহের ঘাটতি পূরণ করতে সক্ষম হবে না বলেই আশঙ্কা করছে আইসিআরএ৷ সংস্থাটি আরও উল্লেখ করেছে যে দেশে কয়লার ঘাটতি আরও বাড়তে পারে যদি না কোল ইন্ডিয়া আগামী অর্থবছরে ৭০০ মিলিয়ন টন অভ্যন্তরীণ কয়লা উৎপাদন করতে পারে৷ যেটিনগত ২০২১এ প্রায় ৬০১ মেট্রিক টন ছিল৷

প্রসঙ্গত মার্চে ডেলিভারির জন্য অস্ট্রেলিয়ান কয়লা টন প্রতি প্রায় ৩৩০ ডলার-এর সর্বকালের সর্বোচ্চে দামে পৌঁছেছে। ভারতীয় তাপবিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলি মূলত অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়াকে কয়লা আমদানি করে৷ এই আমদানি করা কয়লার দাম ২০২২-২৩ এ প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে! কারণ রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের জন্য আনৃতর্জাতিক বাজারে কয়লা সরবরাহ বাধা পেয়েছে। আইসিআরএ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, আগামী অর্থবর্ষে আন্তর্জাতিক কয়লার দাম সর্বত্র বেশি থাকার সম্ভাবনা ছিল। কোল ইন্ডিয়া লিমিটেড পরিচালিত স্পট ই-অকশনে দেশীয় কয়লার দামও তীব্রভাবে বেড়েছে। কোল ইন্ডিয়ার নির্ধারিত বেসলাইন মূল্যের উপর প্রিমিয়াম সহ চলতি বছরের ফেব্রুয়ারিতেই সর্বকালের সর্বোচ্চ ২৭০ শতাংশে পৌঁছেছে কয়লার দাম। যা মার্চ মাসে আরও বেড়ে প্রায় ৩০০ শতাংশ স্পর্শ করেছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+