Ukraine-Russia War: ইউক্রেনের প্রেসিডেন্টকে তিনবার মারার ছক! কিন্তু কীভাবে বাঁচলেন?

রাশিয়ার টার্গেটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলস্কি (Zelensky)। প্রায় আটদিন ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মারাত্মক যুদ্ধ চলছে। একের পর এক মিসাইল এবং গুলির শব্দে মুহুর মুহুর কেঁপে উঠছে ইউক্রেন। ছবির মতো সাজানো দেশ এ

রাশিয়ার টার্গেটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলস্কি (Zelensky)। প্রায় আটদিন ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মারাত্মক যুদ্ধ চলছে। একের পর এক মিসাইল এবং গুলির শব্দে মুহুর মুহুর কেঁপে উঠছে ইউক্রেন। ছবির মতো সাজানো দেশ এখনও যেন শ্মশান।

কিন্তু কীভাবে বাঁচলেন?

গত কয়েকদিন আগেই ভ্লাদিমির জেলস্কিকে সরিয়ে ইউক্রেনের সেনাকে ক্ষমতা দখলের ডাক দেন পুতিন। কিন্তু ঠিক কোন জায়গাতে ইউক্রেনের প্রেসিডেন্ট রয়েছেন তা এখনও স্পষ্ট নয়। কিন্তু এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য।

গত কয়েক সপ্তাহে তিনবার ভ্লাদিমির জেলস্কি (Zelensky)-কে মারার জন্যে টার্গেট করা হয়েছিল। কিন্তু তিনবার সেই ছক ভেস্তে যায়। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইউক্রেনের আধিকারিকদের কাছে এই সংক্রান্ত খবর আসে। আর এরপরেই ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যার ছক ভেস্তে যায়।

ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, রাশিয়ার Federal Security Service ইউক্রেনিয়নদের গোপনে এই সংক্রান্ত তথ্য পাঠায়। যেখানে বলা হয় Kadyrovites (যা কিনা চেচান স্পেশাল ফোর্স হিসাবে দেখা হয়)-দের পাঠানো হয়েছে শুধুমাত্র প্রেসিডেন্টকে খতম করার জন্যে।

যদিও সেই ছক সাফল্যের মুখ দেখেনি। ফোর্সের সবাইকে খতম করা হয় বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এমনকি ইউক্রেনের ন্যাশানাল সিকিউরিটিজ ডিফেন্সের সচিব অলোস্কি ডেনিলোভ-এই তথ্য স্বীকার করে নিয়েছেন।

তিনি জানিয়েছেন, Kadyrovites-দের সবাইকে খতম করা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিবের বাইরে স্পেশাল ফোর্সের সবাইকে মারা হয়েছে। ডেনিলোভ জানিয়েছেন, এই তথ্য আমরা FSB থেকে পেয়েছি। আর তা পাওয়ার পরেই সতর্ক করে দেওয়া হয় ইউক্রেনের সেনাবাহিনীকে।

ডিফেন্স সচিবের মতে, এই Federal Security Service রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে অংশ নিতে চায়নি। তবে প্রেসিডেন্টের সুরক্ষার প্রশ্নে এর থেকে বেশি কিছু বলা হয়নি। তবে ইউক্রেনের ন্যাশানাল সিকিউরিটিজ ডিফেন্সের সচিবের মতে, এই স্পেশাল টিম বুঝে গিয়েছে যে প্রেসিডেন্টকে সুরক্ষিত এবং নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কতটা সতর্ক তাঁরা।

উল্লেখ্য, গত আটদিন কেটে গেলেও এখনও যুদ্ধ থামেনি। বরং আরও ভয়ঙ্কর হচ্ছে। যদিও এখনও ইউক্রেনের রাজধানী কিভ দখল করতে পারেনি রুশ সেনা। আর এর মধ্যেই গত কয়েকদিন আগে মিস্টার প্রেসিডেন্টকে উদ্ধারের বার্তা দেওয়া হয় আমেরিকার তরফে। যদিও সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন জেলস্কি। বরং আমেরিকার কাছে যুদ্ধের জন্যে অস্ত্র চেয়েছেন। তাঁর আহ্বান যে কোনও মুল্যেই ইউক্রেনকে তাঁরা বাঁচাবেনই।

যদিও এই অবস্থায় বিশ্বের একাধিক দেশ ইউক্রেনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সামরিক অস্ত্র থেকে ওষুধ পাঠানো হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত সে দেশকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+