মধ্যস্থতা করুন মোদী, ফের ভারতের কাছে সাহায্যের আর্তি বিধ্বস্ত ইউক্রেনের

মধ্যস্থতা করুন মোদী, ফের ভারতের কাছে সাহায্যের আর্তি বিধ্বস্ত ইউক্রেনের

ক্রমশ খারাপ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের। যুদ্ধের দশম দিন শনিবার সকালে রাশিয়ার সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করলেও, দুপুর গড়াতে না গড়াতেই গোলাগুলি চালানোর অভিযোগ উঠেছে রুশ সেনার বিরুদ্ধে। এই অবস্থায় যুদ্ধ থামাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছেন ইউক্রেনের বিদেশ মন্ত্রী।

ইউক্রেনের আর্জি

ইউক্রেনের আর্জি

ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা ভারতের কাছে সরাসরি আর্জি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি এও বলেন, যুদ্ধ করলে কারোর ভালো হবে না। যুদ্ধ মানব জাতির পক্ষে কতটা ভয়াবহ তা পুতিনকে বোঝাক নয়া দিল্লি, এই মুহূর্তে এটাই চাইছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যে দেশগুলির সম্পর্ক অত্যন্ত ভালো তাদের কাছে ইউক্রেনের সরকার আবেদন জানাচ্ছে যুদ্ধ বন্ধ করার। তার কারণ যুদ্ধ মানুষের ক্ষতি ছাড়া ভাল করে না বলে মন্তব্য করেছেন কুলেবা।

ইউক্রেনের পাশে থাকুন

ইউক্রেনের পাশে থাকুন

সাজানো গোছানো ইউক্রেনের বর্তমান অবস্থা অত্যন্ত ভয়াবহ। আর এই কঠিন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশগুলিকে ইউক্রেনের পাশে থাকার আর্জি জানিয়েছেন বিদেশমন্ত্রী। মোদির কাছে আর্জি জানানোর পাশাপাশি যুদ্ধ থামাতে সাধারণ ভারতীয়দের পক্ষ থেকেও দেশের রাশিয়ান দূতাবাসে চাপ সৃষ্টি করার কথা বলা হয়েছে ইউক্রেনের বিদেশ এর পক্ষ থেকে। রবিবার ইউক্রেনের একটি টেভি শো-তে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই আর্জি জানিয়েছেন। শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও হামলা চালানোর যে অভিযোগ উঠছে, তাতেও রাশিয়াকে দোষী করছেন তিনি। ইউক্রেনে এ ধরনের হিংসাত্মক ঘটনা বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে।

 বিদেশমন্ত্রীর দাবি

বিদেশমন্ত্রীর দাবি

ইউক্রেনের বিদেশমন্ত্রীর দাবি, ইউক্রেনে বহু বিদেশী নাগরিক রয়েছেন। যে যে দেশের নাগরিক ইউক্রেনে রয়েছেন, সেই দেশগুলির সহানুভূতি আদায় করার চেষ্টা করছে রাশিয়া। যেসকল বিদেশি শিক্ষার্থী ইউক্রেনে রয়েছেন, তাদেরকে নিরাপদে ফেরানোর ব্যবস্থা করা হবে। কিন্তু রাশিয়ার সহানুভূতির আদায়ের চেষ্টা বন্ধ করতে হবে। সে দেশের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা ভারতের পাশাপাশি চিন নাইজেরিয়ার সরকারের কাছেও যুদ্ধ বন্ধ করার সাহায্য চেয়েছেন। তিনি এদিন স্পষ্ট বলেছেন, ভারত, চিন, নাইজেরিয়া সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে বলুন। ইউক্রেন থেকে সামরিক বাহিনী সরিয়ে নিতে বলুন।

ধ্বংসস্তূপে শিক্ষার পীঠস্থান!

ধ্বংসস্তূপে শিক্ষার পীঠস্থান!


৩০ বছর ধরে ইউক্রেনে বিশ্বের একাধিক দেশের পড়ুয়ারা এসেছে। এশিয়া আফ্রিকার বহু পড়ুয়া এখানে পড়াশোনা করেছে। কিন্তু যুদ্ধের জন্য প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শিক্ষার পীঠস্থান খারকিভ, কিয়েভ সহ ইউক্রেনের একাধিক বড় শহর। এই পরিস্থিতিতে তারা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে তার ব্যবস্থা করছে ইউক্রেন সরকার। তাদের জন্য ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে। ইউক্রেন সব রকম ভাবে তাঁদের ফেরানোর চেষ্টা করছে। তাই রাশিয়ার বন্ধু দেশগুলির কাছে ইউক্রেনের আবেদন, দয়া করে পুতিনকে যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানান। কুলেবা আরও জানিয়েছেন, ভারত কৃষিপ্রধান দেশ। ভারত ইউক্রেন থেকে কৃষিপণ্য কেনে। যুদ্ধ চলতে থাকলে, নতুন ফসলের বীজবোনা কঠিন৷ সেইকারণে বিশ্বের এবং ভারতীয় খাদ্য নিরাপত্তার স্বার্থেও এই যুদ্ধ বন্ধ প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+