Ukraine-Russia Crisis: অবরুদ্ধ ইউক্রেনের আকাশ পথ, ভারতীয়দের কিয়েভ থেকে সরাতে ট্রেনই ভরসা
Ukraine-Russia Crisis: অবরুদ্ধ ইউক্রেনের আকাশ পথ, ভারতীয়দের কিয়েভ থেকে সরাতে ট্রেনই ভরসা
ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ইউক্রেনে। যেখানে সেখানে পড়ছে বোমা। রাশিয়ার বোমারুবিমান যেখানে সেখানে হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে একেবারেই নিরাপদ নয় রাজধানী কিয়েভ। সেখানেই অধিকাংশ ভারতীয় আটকে রয়েছে। তাই দ্রুত কিয়েভ থেকে তাঁদের সরে যেতে বলা হয়েছে। তার জন্য ট্রেনের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। কারন রাশিয়ার একের পর এক হামলায় সড়ক পথও এখন আর নিরাপদ নেই।

ইউক্রেন েথকে সরানো হচ্ছে ভারতীয়দের
ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে তৎপর মোদী সরকার। এখনও প্রায় ১৬,০০০ ভারতীয় সেখানে আটকে রয়েছেন। ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। ইউক্রেন সেনারা তাঁদের পোল্যান্ডের সীমান্ত অতিক্রম করতে দিচ্ছে না। তাঁদের উপর অত্যাচারও করা হচ্ছে। বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার পরেই নড়ে চড়ে বসে মোদী সরকার। উচ্চ পর্যায়ের বৈঠক ডেকে ইউক্রেন থেকে ভারতীয়দের সরিয়ে আনার রণকৌশল িনর্ধারণ করেছে তারা।

টার্গেট কিয়েভ
আজ সকালেই ভারতীয়দের ইউক্রেনের রাজধানী কিয়েভ ছাড়ার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্র। কিয়েভের যেখানে যে ভারতীয় শেল্টার নিয়েছেন সেখান থেকে দ্রুত যেন তাঁরা অন্যত্র চলে যান সেই নির্দেশিকা জারি করা হয়েছে। সূত্রের খবর কিয়েভ দখল করতে প্রায় ৪০০ রুশ সেনা বাড়ি দিয়েছে। অর্থাৎ এবার কিয়েভ দখলে মরিয়া হয়ে উঠেছেন পুতিন। যেভাবেই হোক রাশিয়া কিয়েভ দখল করে ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা করতে চাইছেন বলে খবর। খারকিভে লাগাতার মিসাইল হানা চালিয়ে যাচ্ছে রুশ সেনা।

কিয়েভ ছাড়ার নির্দেশ
রাশিয়া কিয়েভ দখল করবে খবর পেতেই তৎপর হয়ে উঠেছে ইউক্রেনের ভারতীয় দূতাবাস। যত দ্রুত সম্ভব কিয়েভ থেকে ভারতীয়দের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে তারা। কিয়েভে ভারতীয়দের এক জায়গায় জড়ো হওয়ার কথা বলেছে তারা। সূত্রের খবর ট্রেনে করে ভারতীয়দের কিয়েভ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ সড়ক পথ নিরাপদ নয়। আবার আকাশ পথও অবরুদ্ধ হয়ে রয়েছে ইউক্রেনের।

ইউরোপে চার মন্ত্রী
গতকালই ভারতীয়দের কিেয়ভ থেকে ফিরিয়ে আনতে ইউরোপের দেশগুলিতে পাড়ি দিয়েছেন চার কেন্দ্রীয় মন্ত্রী। তাঁরা পোল্যান্ড, হাঙ্গেরি সহ একাধিক দেশে রওনা হয়েছেন। সেখান দিয়ে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজে তদারকি করবেন। কারণ পোল্যান্ড এবং হাঙ্গেরির সীমান্ত দিয়ে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যে সাতটি বিমানে ইউক্রেন থেকে ভারতীয়দের নিয়ে আসা হয়ে গিয়েছে বাকিদেরও দ্রুত যাতে ইউক্রেন থেকে ফিরিয়ে আনা যায় তার চেষ্টা শুরু করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications