Ukraine-Russia Crisis: বিশ্বের বৃহত্তম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে মিসাইল হানা রাশিয়ার

Ukraine-Russia Crisis: বিশ্বে বৃহত্তম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে মিসাইল হানা রাশিয়ার, তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা

হামলা তীব্রতর করছে রাশিয়া। রুশ সেনার আগ্রাসী হামলায় ইউরোপের বৃহত্তম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলতে শুরু করেছে। উগ্বিগ্ন গোটা বিশ্ব। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। এই নিয়ে ইউক্রেনেপ প্রেসিডেন্ট জেলেনস্কির কথাও বলেছেন তিনি। পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার কারণে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা দেখা গিয়েছে।

পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

জ্বলছে বিশ্বের বৃহত্তম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। রুশ মিসাইল টার্গেট করেই বিশ্বের বৃহত্তম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে মিসাইল উৎক্ষেপন করেছে। তার জেরে তীব্র আগুন লেগে গিয়েছে। যার জেরে তেজষ্ক্রিয় বিকিরণের আশঙ্কা দেখা গিয়েছে ইউক্রেনে। গোটা ইউরোপ আতঙ্কে কাঁপছে। জরুরি ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আর্জি জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। িতনি জানিয়েছেন আন্তর্জাতির পারমানবিক শক্তি সংস্থার তরফেও ইউক্রেনের কাছে পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হয়েছে।

আগেই রাশিয়ার তরফে পারমানবিক অস্ত্র হানার হুঁশিয়ারিদ দেওয়া হয়েছিল। রাশিয়ার বিদেশমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ ভায়বহ হতে পারে। ভয়ঙ্কর হতে পারে তার তীব্রতা। তাই নিয়ে গোটা বিশ্ব উদ্বেদ প্রকাশ করেছে। ইতিমধ্যেই আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপের একাধিক দেশ রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধা পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আর পরমাণু অস্ত্র ব্যবহার হলে, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে।

এদিকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে যাওয়ার কারণে ইউক্রেনের সাধারণ মানুষ ইতিমধ্যেই পরমাণুর তেজস্ক্রিয়তার মুখে পড়েছে। গোটা এলাকা জুড়ে তেজস্ক্রিয়তার বাড়তে শুরু করেছে। এটা আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অবিলম্বে যুদ্ধ বিরতি ঘোষণার আর্জি জানিয়েছে বিশ্বের অন্যান্য দেশ। গত ৯ দিন ধরে লাগাতার ইউক্রেনের উপরে হামলা চালিয়েছে যাচ্ছে রাশিয়া। প্রতিদিন আক্রমণ তীব্রতর করছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+