Ukraine-Russia Conflict:আমরা জয়ের লড়াই লড়ব, রাশিয়াকে পাল্টা হুঁশিয়ারি ইউক্রেনের
আমরা জয়ের লড়াই লড়ব, রাশিয়াকে পাল্টা হুঁশিয়ারি ইউক্রেনের
রাশিয়ার হামলার কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গে যোগ্য জবাব দিয়েছে ইউক্রেন। তারা পাল্টা জানিয়ে দিয়েছে জেতার জন্যই রাশিয়ার সঙ্গে তারা যুদ্ধ করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ ঘোষণা করার সঙ্গে সঙ্গে ইউক্রেনে মিসাইল অ্যাটাক শুরু হয়ে গিয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে সকাল থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এফএফপি। পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও।

ইউক্রেনের উপর হামলা রাশিয়ার
যুদ্ধ ঘোষণার পর থেকেই ইউক্রেনের উপর চারিদিক থেকে হামলা শুরু করে দিয়েছে রাশিয়া। প্রথমে বায়ুসেনা পরপর মিসাইল বর্ষণ করে চলেছিল ইউক্রেনের উপর। রাজধানী কিয়েভে একের পর এক বিস্ফোরণের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছিল। একাধিক ভিডিও প্রকাশ পেয়েছে তাতে রাশিয়া যে ইউক্রেনের উপর মিসাইল অ্যাটাক করে চলেছে তা েদখা গিয়েছে। ইতিমধ্যেই ইউক্রেনের ৭ নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন প্রায় ১০ জন। ইউক্রেনের পশ্চিম সীমান্তে ব়্যাডার স্টেশন গুঁড়িয়ে দিয়েছে রুশ বাহিনী।

পাল্টা জবাব ইউক্রেনের
রাশিয়ার হামলায় বিন্দু মাত্র ভিত এবং সন্ত্রস্ত নন তাঁরা। প্রকাশ্যে জানিয়ে দিয়েছে ইউক্রেন। জয়ের জন্য রািশয়ার সঙ্গে তাঁরা লড়াই চািলয়ে যাবে বলে জানিয়েছে। সূত্রের খবর রাশিয়ার উপর পাল্টা হামলা করে কমপক্ষে ৫০ জন রুশকে হত্যা করেছে ইউক্রেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস জানিয়েছে ৪০ জন ইউক্রেন সেনার মৃত্যু হয়েছে রাশিয়ার হামলায়। আবার রাশিয়ার ৫০ জনের মৃত্যু হয়েছে ইউক্রেনের হামলায়। ইউক্রেনকে কোনও দেশ সাহায্য করলে তার পরিণতি ভাল হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছেন পুতিন।

রাগে ফুঁসছে ইউরোপীয়ান ইউনিয়ন
রাগে ফুঁসছে ইউরোপীয়ান ইউনিয়নের দেশগুলি। রাশিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন রাশিয়ার পদক্ষেপের তীব্র নিন্দা করে বলেছেন, তিনি বলেছেন রাশিয়া এর যোগ্য জবাব পাবে। আগেই ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতি অবরোধ ঘোষণা করেছে। ব্রিটেনের সঙ্গে আমেরিকাও রাশিয়ার উপর অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেছে। এদিকে ইউরোপের একাধিক দেশ এই পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। যেমন লিথুয়ানিয়া জরুরি অবস্থা ঘোষণা করেছে এই যুদ্ধের পর।

রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ
এদিকে ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন, ইউক্রেনের শান্তিপূর্ণ শহরগুলিকে টার্গেট করে হামলা চালাচ্ছে রাশিয়া। এটাকে আগ্রাসন ছাড়া কিছু বলে না। তবে জয়ের জন্য লড়াই চালিয়ে যাবে ইউক্রেন। কোনও ভাবেই রাশিয়ার কাছে মাথা নোয়াবে না তার দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়ার ৫০ জন সেনার মৃত্যু হয়েছে ইউক্রেনের হামলায়। বিশ্বের সব দেশের উচিত রাশিয়াকে যুদ্ধ থেকে প্রতিহত করা।












Click it and Unblock the Notifications