Russia-Ukraine War: যুদ্ধের দামামা, পাঁচ রুশ যুদ্ধ বিমানকে মেরে নামাল ইউক্রেন

Russia-Ukraine War: যুদ্ধের দামামা, পাঁচ রুশ যুদ্ধ বিমানকে মেরে নামাল ইউক্রেন

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে পাঁচটি রুশ বিমান ও একটি হেলিকপ্টাকে গুলি করে নামিয়েছে বলে দাবী করছে সেই দেশের সেনাবাহিনী। লুহানস্ক হল ইউক্রেনের সেই বিচ্ছিন্নতাবাদী অঞ্চল যেটিকে এই সপ্তাহের শুরুতে রাশিয়া স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Russia-Ukraine War: যুদ্ধের দামামা, পাঁচ রুশ যুদ্ধ বিমানকে মেরে নামাল ইউক্রেন

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে 'নিরপেক্ষ' করা হয়েছে।রিপোর্ট অনুযায়ী, রাশিয়া এবং বেলারুশের সাথে ইউক্রেনের উত্তর সীমান্ত বরাবর আর্টিলারি হামলা চালায়। ইউক্রেন বাহিনী পাল্টা গুলি চালাচ্ছিল। তাতেই এই ঘটনা ঘটে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি বলেন যে তার দ্বারা ঘোষিত সামরিক পদক্ষেপ ইউক্রেনকে "অসামরিকীকরণ" করতে চাইবে এবং ইউক্রেনের হুমকির প্রতিক্রিয়া হিসাবে এসেছে। তার ঘোষণার কিছুক্ষণ পর ইউক্রেনের বিভিন্ন স্থানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাষ্ট্রসংঘের জরুরি বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি সবার কাছে 'যুদ্ধ বন্ধ করার' আবেদন জানিয়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনের আক্রমণের আদেশের নিন্দা করেছেন এবং বলেছেন যে তিনি রাশিয়ার আগ্রাসনের জবাব দিতে ন্যাটো মিত্রদের সঙ্গে একজোট হয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই আকাশ ছোঁয়া হয়ে গেল ক্রুড ওয়েলের দাম। বৃহস্পতিবার বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অয়েল ফিউচার ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

ব্রেন্ট ক্রুড এশিয়ার প্রথম দিকের বাণিজ্যে ব্যারেল প্রতি ১০১.৩৪ ডলারে পৌঁছেছে, যা সেপ্টেম্বর ২০১৪ এর পর থেকে সর্বোচ্চ। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত ফিউচার প্রতি ব্যারেল ৪.২২ ডলার বা ৪.৬ শতাংশ লাফিয়ে ৯৬.৫১ ডলারে পৌঁছে গিয়েছে। ২০১৪ সালের আগস্ট মাসের পর থেকে যা সর্বোচ্চ।

গ্লোবাল এনার্জি সাপ্লাইও ক্ষতিগ্রস্ত হতে পারে এর ফলে। এটি হবার সম্ভাবনা দেখা দিয়েছে কারণ রাশিয়া ইউক্রেনে সৈন্য পাঠিয়েছে এবং এর ফলে উদ্বেগ ছড়িয়েছে যে ইউরোপে যুদ্ধ হতে পারে এবং বৈশ্বিক শক্তি সরবরাহ ব্যাহত হতে পারে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক টুইট বার্তায় বলেছেন, রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করেছে এবং অস্ত্র হামলার মাধ্যমে শহরগুলোকে লক্ষ্যবস্তু করছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের অনুমোদন দেন যাতে ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ বন্ধের হয় তার জন্য। সেই জন্যই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।।

তেলের দামের উপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ছে।রাশিয়া হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক রাষ্ট্র যা প্রধানত ইউরোপীয় শোধনাগারগুলিতে অপরিশোধিত তেল বিক্রি করে এবং ইউরোপে প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম সরবরাহকারী রাষ্ট্র।

ING-এর পণ্য গবেষণার প্রধান ওয়ারেন প্যাটারসন বলেছেন, 'রাশিয়ার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা ব্রেন্টকে ব্যারেল প্রতি ১০০ ডলারে পৌঁছে দিয়েছে'। তিনি যোগ করেছেন যে তেলের বাজার আরও কতটা খারাপ হতে পারে তা নির্ভর করছে পশ্চিমা দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে আরও কী পদক্ষেপ নেবে তার উপর।

তিনি যোগ করেন, "এই ক্রমবর্ধমান অনিশ্চয়তা এমন একটি সময়ে তৈরি হয়েছে যখন তেলের বাজার ইতিমধ্যেই খারাপ হয়ে পড়েছে। তাই দাম হু হু করে বৃদ্ধির সম্ভাবনা থাকে," ।

বৃহস্পতিবার সরকারি তথ্যের আগে, বিশ্লেষকরা ৪ লক্ষ-ব্যারেল অপরিশোধিত এবং জ্বালানী মজুদ হ্রাসের পূর্বাভাস দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+