Ukraine-Russia Conflict: পুতিনকে শায়েস্তা করতে কোন রণকৌশলে শান দিচ্ছে ইউরোপীয়ান ইউনিয়ন
Ukraine-Russia Conflict: পুতিনকে শায়েস্তা করতে কোন রণকৌশলে শান দিচ্ছে ইউরোপীয়ান ইউনিয়ন
কিছুতেই কথা শুনতে রাজি হয়নি রাশিয়া। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন অর্থনৈতিক অবরোধ জারির পরেও ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে পুতিন। একের পর এক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের উপর। পাল্টা প্রতিরোধ গড়ছে ঠিকই ইউক্রেন। কিন্তু শক্তি রাশিয়ার থেকে অনেকটাই কম। এই পরিস্থিতিতে রাশিয়াকে যুদ্ধ থেকে বিরত করলে নতুন পরিকল্পনা করতে শুরু করেছে ইউরোপীয়ান ইউনিয়নের দেশগুলি। তারা রাশিয়াকে ভাতে মারার পরিকল্পনা করছে। তাতে যদি প্রতিহত করা যায় পুতিনকে।

রাশিয়া কিছুতেই যুদ্ধ থামাতে পারা যাচ্ছে না। রাশিয়া নাৎসীদের মত আগ্রাসন শুরু করেছে বলে আক্রমণ শানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অবিলম্বে যুদ্ধ থামানোর উদ্যোগ নিতে রাষ্ট্রপুঞ্জকে অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে রাশিয়াকে মানবতার স্বার্থে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছ রাষ্ট্রপুঞ্জ। কিন্তু পুতিন তা মানতে নারাজ। উল্টে বিশ্বের সব দেশকে হুঁশিয়ার করে পুতিন বলেছেন, কেউ যদি ইউক্রেনকে সাহায্য করতে এগিয়ে আসে তাতে ফল ভাল হবে না। এদিকে শোনা যাচ্ছে রাশিয়ার হামলার পরেই ইউক্রেনে হামলা চালিয়েছে বেলারুশ। অন্যদিকে পরিস্থিতি নজরে রেখে দেশে জরুরি অবস্থা জারি করেছে লিথুয়ানিয়া।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি একে একে জোট বাঁধতে শুরু করে দিয়েছে। ব্রিটেন এবং ফ্রান্স আগেই অর্থনৈতিক অবরোধ শুরু করে গিয়েছিল রাশিয়ার উপরে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তো কড়া বার্তা দিয়ে বলেছেন এবার রাশিয়াকে উপযুক্ত জবাব দিতে হবে। ধীরে ধীরে রাশিয়ার বিষয়ে এক জোট হতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। রাশিয়াকে এক ঘরে করতে নতুন পরিকল্পনা নিতে শুরু করেছে তারা। ইউরোপীয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন জানিয়েছেন তাঁরা রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া প্রতিরোধ গড়ে তুলবে। এদিকে আবার জার্মানি রাশিয়ার বিরুদ্ধে প্রযুক্তিগত অবরোধ গড়ে তোলার পরামর্শ দিয়েছে।
মোটের উপর পুতিনকে শায়েস্তা করতে রাশিয়ায সংকট তৈরি করতে চাইছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। সেইমতই পরিকল্পনা শুরু করেছে। কীভাবে কাজ করলে রাশিয়াকে যুদ্ধ থেকে প্রতিহত করার যায় সেই পরিকল্পনাতেই এখন শান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। অর্থনৈতিক দিক থেকে রাশিয়াকে দুর্বল করতে চাইছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। ইতিমধ্যেই রাশিয়ার ব্যাঙ্কগুলিকে ইউরোপীয়ন ইউনিয়নের দেশগুলিকে কাজ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ রাশিয়ান ব্যাঙ্কগুলি ইউরোপীয়ান ইউনিয়নের দেশগুলিতে আর ব্যবসা করতে পারছে না। ফলে রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে সংকট তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications