Ukraine-Russia Conflict: ১৪ জনকে নিয়ে ভেঙে পড়ল সেনা বিমান, এয়ারফোর্সের টার্গেটে একাধিক বিমানবন্দর
Ukraine-Russia Conflict: ১৪ জনকে নিয়ে ভেঙে পড়ল সেনা বিমান, এয়ারফোর্সের টার্গেটে একাধিক বিমানবন্দর
বিপদের মধ্যে বিশ্ব! ভয়ঙ্কর যুদ্ধের দিকেই ক্রমশ এগিয়ে যাচ্ছে রাশিয়া এবং ইউক্রেন। দুই দেশই নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে ভয়ঙ্কর এই যুদ্ধে। তবে এর শেষ কোথায় কেউ যানে না। এখনও পর্যন্ত যা তথ্য সামনে আসছে তাতে রাশিয়া এবং ইউক্রেনের প্রায় ৪০ এবং ৫০ জন সেনা শহিদ হয়েছেন। এছাড়াও রয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ।
আর এর মধ্যেই ভেঙে পড়ল ইউক্রেনের একটি সেনা বিমান। বিমানের মধ্যে ১৪ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়াভের কাছেই বিমানটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। তবে কীভাবে ওই বিমানটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়।

মিসাইলের আঘাতেই হয়তো সেনা বিমানটি ভেঙে পড়তে পারে
তবে সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন রাশিয়ার সেনা কোনও মিসাইলের আঘাতেই হয়তো সেনা বিমানটি ভেঙে পড়তে পারে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। অন্যদিকে ইউক্রেনের আকাশের দখল নিয়েছে রাশিয়ান এয়ারফোর্স। ইউক্রেনের দাবি, বিমানবন্দরগুলিকে টার্গেট করে রাশিয়ান এয়ারফোর্স হামলা চালিয়ে যাচ্ছে। এমনকি হটস্পল বিমানবন্দর এবং কিয়াভ বিমানবন্দরকেও লাগাতার টার্গেট করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

এয়ারফিল্ড গুলিকে দখল নিতে চাইছে মস্কো
সামরিক পর্যবেক্ষকদের দাবি, ইচ্ছাকৃত ভাবেই বিমানবন্দরগুলিকে রাশিয়া হামলার মধ্যে রেখেছে। কারণ রাশিয়া চাইছে যেভাবেই হোক ইউক্রেনের এয়ারফোর্সের মেরুদন্ড ভেঙে দিতে। এমনকি রাশিয়া প্যারাসুটে করে বাহিনীকেও ইউক্রেনে নামাচ্ছে বলে জানা যাচ্ছে। মুলত এয়ারফিল্ডগুলিকে দখল নিতে চাইছে মস্কো। এমনটাই মত ওয়াকিবহালমহলের।

আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইউক্রেন
অন্যদিকে শুধু কিয়ভই নয়, পুরো দেশেই বৃহস্পতিবার সকাল থেকে অসামরিক ফ্লাইটের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইউক্রেন৷ এবং দেশে বিমান চলাচল পরিষেবাও স্থগিত করা হয়েছে। যার কারণ ব্যহত হয়েছে গোটা একটি বড় অংশের বিমান চলাচল পরিষেবা৷ একটি ফ্লাইট ট্র্যাকার সফ্টওয়্যার থেকে নেওয়া চিত্র দেখায় যে দেশটি তার আকাশসীমা বন্ধ করার পরে শয়ে শয়ে ফ্লাইট ইউক্রেনের সীমানা থেকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)ও সতর্ক করেছে যে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ অসামরিক বিমান চলাচলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। বিশেষ করে, অসামরিক বিমানের ইচ্ছাকৃত লক্ষ্যবস্তু এবং ভুল শনাক্তকরণ উভয়েরই ঝুঁকি রয়েছে।

যুদ্ধ ঘোষণা করল রাশিয়া
বৃহস্পতিবার সকালে এবার সরাসরি উইক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল রাশিয়া৷ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উইক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণা করলেন৷ কার্য রাষ্ট্রসংঘকে বুড়ো আঙুল দেখিয়েই নিজের জায়গাতে অনড় রইল রাশিয়া৷ ভারতীয় সময় সকাল আটটা থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভে পরপর বোমা নিক্ষেপ শুরু করেছে রাশিয়া৷












Click it and Unblock the Notifications