Ukraine-Russia conflict: রাশিয়ার উপরে চাপ বাড়াচ্ছে আমেরিকা, ১২ কূটনীতিককে বহিষ্কার মার্কিন মুলুকের
Ukraine-Russia conflict: রাশিয়ার উপরে চাপ বাড়াচ্ছে আমেরিকা, ১২ কূটনীতিককে বহিষ্কার মার্কিন মুলুকের
যুদ্ধের ১১ তম দিন। ১০০ ঘণ্টা পার হয়ে গিয়েছে। তবুও নিরস্ত্র করা যাচ্ছে রাশিয়াকে। ছোট্ট দেশ ইউক্রেনের উপরে শক্তি প্রদর্শন করেই চলেছে তারা। একে একে রাশিয়াকে জব্দ করতে কড়া পদক্ষেপ করে চলেছে আমেরিকা। অর্থনৈতিক অবরোধের পর এবার রাষ্ট্রপুঞ্জের মিশনের ১২ জন কূটনীতিককে বহিষ্কার করল বাইডেন সরকার।

ফের চরম পদক্ষেপ আমেরিকার
রাশিয়ার বিরুদ্ধে ফের চরম পদক্ষেপ করল আমেরিকা। রাষ্ট্রপুঞ্জের মিশনে দায়িত্বে থাকা ১২ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। ইউক্রেনের উপর রাশিয়া যাতে হামলা থামাতে পার তার জন্যই একের পর এক কড়া পদক্ষেপ করে চলেছে আমেরিকা। আগেই রাশিয়ার উপরে অর্থনৈতিক অবরোধ জারি করেছিল আমেরিকা। এবার ধাপে ধাপে এগোতে শুরু করেছে তারা। এবার রাষ্ট্রপুঞ্জের মিশনে কর্তব্যরত ১২ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে আমেরিকা। রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে ১২ রাশিয়ান কূটনীতিককে আমেরিকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

অর্থনৈতিক অবরোধ
রাশিয়াকে যুদ্ধ থেকে নিরস্ত্র করতে আগে থেকেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। কিন্তু কিছুতেই রাশিয়াকে বিরত করা যাচ্ছে না। ইউক্রেনকে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছে আমেরিকা। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব এনেছে। রাশিয়ার বিরুদ্ধে একজোট হয়েছে ইউরোপের প্রায় সব দেশই। এমন কি জার্মানিও রাশিয়ার বিরুদ্ধে সরব হয়েছে। এদিকে আবার ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউরোপীয়ান ইউনিয়নের সদস্যপদের আবেদন জানিয়েছে।

ইউক্রেনে লাগাতার হামলা
১০০ ঘণ্টা পার হয়ে গিয়েছে রাশিয়া লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের উপরে। ইউক্রেনও বুক চিতিয়ে লড়াই করছে। সেদেশের আম নাগরিকও অস্ত্র তুলে নিয়েছে হাতে। কালাশ নিকভ হাতে নিয়ে দেশ বাঁচাতে মরণপণ করেছে তারা। দেশের সব পুরুষকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলোনস্কি। তাঁর বার্তা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে টনিকের মত কাজ করছে। শিক্ষক থেকে বিউটি কুইন সকলেই দেশরক্ষার জন্য হাতিয়ার তুলে নিয়েছেন হাতে।

রাশিয়াকে ভাতে মারার কৌশল
রাশিয়াকে ভাতে মারতে চাইছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। সেকারণে রাশিয়ার ব্যঙ্ক গুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী রাশিয়ার ধনকুবেরদের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ তৈরি করার ইউরোপীয় ইউনিয়নের কৌশলের আবার প্রকাশ্যে বিরোধিতা করেছে চিন। তাদের দাবি এক তরফা ভাবে রাশিয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications