খেরসনের স্থানীয় বাসিন্দাদের স্থানান্তরিত করছে রাশিয়া, মানব ঢাল করার আশঙ্কা ইউক্রেনের
খেরসনের স্থানীয় বাসিন্দাদের স্থানান্তরিত করছে রাশিয়া, মানব ঢাল করার আশঙ্কা ইউক্রেনের
রাশিয়া ইউক্রেনের দক্ষিণে খেরসন দখল করে। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ওই এলাকা রাশিয়ার সঙ্গে সংযুক্ত হয়েছে বলেও আনুষ্ঠানিক ঘোষণা করে। সম্প্রতি রুশ সেনাবাহিনীর তরফে খেসরনের বাসিন্দাদের এলাকা খালি করে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। মনে করা হচ্ছে, ইউক্রেনের সেনাবাহিনী খেরসনের ওপর অভিযান চালাতে পারে নিজেদের অঞ্চল পুনরুদ্ধার করার জন্য।

খেরসনের বাসিন্দাদের সতর্ক করল রাশিয়া
খেরসনের আঞ্চলিক প্রশাসন টেলিগ্রাম অ্যাপে শনিবার খেরসনের বাসিন্দাদের দ্রুত শহর ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেন। স্থানীয় প্রসাসন সতর্ক বার্তায় লিখেছেন, এই অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনী 'সন্ত্রাসী হামলা' চালাতে পারে। যার জেরে উত্তেজনা দেখা দিতে পারে। প্রশাসন রাশিয়া নিয়ন্ত্রিত এলাকার ভিতরে প্রবেশের আহ্বান করেছেন। খেরসনে রাশিয়া নিয়ন্ত্রিত অন্য জায়গায় যেতে গেলে একটি নদী পার হতে হয়। সেক্ষেত্রে প্রশাসনের তরফে নৌকার ব্যবস্থা করা হয়েছে।

সরানো হচ্ছে খেসরনের বাসিন্দাদের
খেরসনে ক্রেমলিন সমর্থিক রুশ প্রসাসনের একাধিক আধিকারিক অবস্থান করছেন। খেরসনের ৬০,০০০ সাধারণ নাগরিককে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। খেরসনের স্থানীয় প্রশাসক ভলোদিমির সালদো জানিয়েছেন, ধীরে ধীরে সমস্ত সাধারণ নাগরিককে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকার অভ্যন্তরে নিয়ে যাওয়া হবে। ইউক্রেনের হামলার আগেই এই অভিযান সম্পূর্ণ করা হবে বলে ভলোদিমির সালদো জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে খেরসন এলাকা থেকে ২৫ হাজার সাধারণ নাগরিক নদী পার করে রুশ নিয়ন্ত্রিত এলাকার অভ্যন্তরে প্রবেশ করেছে। রুশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, খেরসনের স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছায় এই কাজ করছে।

খেসরনের বাসিন্দাদের মানব ঢাল করার আশঙ্কা
ইউক্রেন ও পশ্চিমি দেশের রাষ্ট্রনেতারা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, খেরসনের বাসিন্দাদের জোর করে স্থানচ্যুত করা হচ্ছে। রুশ নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ইউক্রেন প্রশাসন খেরসনের বাসিন্দার স্থানান্তরণের তীব্র প্রতিবাদ করেন। এই স্থানান্তরণ বন্ধ করার জন্য ইউক্রেন পশ্চিমি দেশগুলোর কাছে সাহায্যের আবেদন করেন। ইউক্রেনের প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, রাশিয়া খেরসনের বাসিন্দাদের বন্দি করে মানব ঢাল করার পরিকল্পনা করছে।

রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন
শনিবার ইউক্রেনের ওপর রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা করে। ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এই হামলা চালায়। ঘটনায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। পাশাপাশি ইউক্রেনের একাধিক শহরে পাণীয় জলের পরিষেবার ব্যাঘাত ঘটেছে। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, শনিবার ৩৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া। তারমধ্যে ১৮টি ক্ষেপণাস্ত্র ভূপতিত হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া মোট ৩৬টি ক্ষেপাণাস্ত্র নিক্ষেপ করেন। তারমধ্যে বেশিরভাগ ইউক্রেনের সেনাবাহিনী ধ্বংস করতে সক্ষম হয়েছে।












Click it and Unblock the Notifications