Russia: 9/11-এর ধাঁচে রাশিয়ার একাধিক বহুতলে ড্রোনের সাহায্যে হামলা! একের পর এক বিস্ফোরণ

Russia: মনে আছে মার্কিন 9/11-এর কথা! কীভাবে যাত্রীবাহী বিমান ঢুকিয়ে মুহূর্তে ধ্বংস করে দেওয়া হল মার্কিন টুইন টাওয়ার। সেই কায়দায় এবার রাশিয়ায় হামলা। জানা যাচ্ছে, ড্রোনের সাহায্যে রাশিয়ার কাজান শহরে একের পর এক বহুতলে এই হামলা চালানো হয়েছে। মুহূর্তে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন।

এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর জানা যায়নি। তবে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। স্থানীয় (Russia) সূত্রে জানা গিয়েছে, একের পর এক বহুতলে এই হামলার ঘটনায় বহু মানুষের মৃত্যু হতে পারে। এই ঘটনার পিছনে ইউক্রেন থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Russia

স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, হঠাত করেই একাধিক ড্রোন উড়তে দেখা যায়। এবং কেউ বুঝে ওঠার আগেই একের পর এক বহুতলগুলিতে সেগুলি ধাক্কা মারে। আর তা মারতেই প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। একেবারে দাউ দাউ করে আগুন ধরে যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্থানীয় মানুষ একেবারে ছোটাছুটি শুরু করে দেয়। ঘটনাস্থলে ছুটে আসে একের পর এক উদ্ধারকারী দল। '

Russia: ভাইরাল ভিডিও

ইতিমধ্যে ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা একেবারে শিহরণ জাগাবে। ভাইরাল ভিডিও'তে দেখা যাচ্ছে, একের পর এক ড্রোন উড়ে যাচ্ছে। এবং সেগুলি একের পর এক বহুতলের মধ্যে ঢুকে বিস্ফোরণ ঘটাচ্ছে। স্থানীয় প্রশাসন জানাচ্ছে, উদ্ধারকাজ চালানো হচ্ছে। সমস্ত বহুতল থেকে মানুষকে সরানো হচ্ছে। তবে রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রক এক বার্তায় জানিয়েছেন, হামলার আরও বড় ছক ছিল। তা রুখে দেওয়া গিয়েছে। এমনকি ইউক্রেন ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে বলেও রাশিয়ান সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে।

Russia: প্রায় ১৪০০ কিমি দুরে কাজান শহর!

বলা হচ্ছে, রাশিয়ার যে কাজান শহরে ড্রোন হামলা চালানো হয়েছে তা কিয়েভ থেকে প্রায় ১৪০০ কিলোমিটার দূরে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়। আর সেই সময় কিভ সহ রাশিয়ার একাধিক শহরের আকাশপথে নিরাপত্তা বাড়ানো হয়। রুখে দেওয়া হয় একের পর এক ড্রোন হামলা। কিন্তু এদিন যেভাবে ড্রোনগুলি হামলা চালিয়েছে তাতে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

বিশ্লেষকরা বলছেন, যেভাবে হামলা চালানো হয়েছে এর পিছনে ইউক্রেনের সম্পূর্ণ হাত আছে। একেবারে সুনিদিষ্ট ভাবেই এই হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+