কোনও তথ্য নেই! ক্রেমলিনে ড্রোন হামলায় পুতিনকে হত্যার চেষ্টার অভিযোগ অস্বীকার ইউক্রেনের
ক্রেমলিনে প্রেসিডেন্টের প্রাসাদে রাতে ড্রোন হামলা নিয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। এদিন এমনটাই জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির প্রেস সেক্রেটারি। এর আগে রাশিয়া অভিযোগ করে প্রেসিডেন্ট পুতিনকে হত্যা করতে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে।
প্রেসিডেন্ট জেলেনস্কির প্রেস সেক্রেটারির তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি বারে বারে বলেছেন, ইউক্রেন তাদের দখল হয়ে থাকা অঞ্চলগুলিকে মুক্ত করতে এবং অন্যদের আক্রমণ না করতে বাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছে।

রাশিয়া এদিন অভিযোগ করে ইউক্রেনের দুটি ড্রোনকে তারা ভূপাতিত করেছে। এই দুটি ড্রোনের মাধ্যমে ইউক্রেন ক্রেমলিনে হামলা চালায় বলে অভিযোগ করে রাশিয়া। এই বিষয়টিকে তারা সন্ত্রাসবাদের সঙ্গেও তুলনা করে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলে, জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।

ক্রেমলিনের তরফে বিবৃতিতে বলা হয়, ক্রেমলিনকে লক্ষ্য করে পাঠানো দুটি ড্রোন তারা নিষ্ক্রিয় করেছে। ৯ মে বিজয় দিবসের প্যারেডের আগে পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে পুতিন অক্ষত রয়েছেন এবং তিনি নিজের কাজ করছেন বলেও জানায় ক্রেমলিন।












Click it and Unblock the Notifications