সোমবার সকাল থেকে ৭৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া, দাবি ইউক্রেন সেনাবাহিনীর

রাশিয়া সোমবার সকাল থেকে মোট ৭৫টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে ইউক্রেনের দাবি

সোমবার সকাল থেকেই ইউক্রেনের একাধিক শহরে রাশিয়া হামলা চালায়। ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান সোমবার জানিয়েছে রাশিয়া প্রায় ৭৫টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। রাজধানী কিয়েভ সহ দেশের দক্ষিণ ও পশ্চিমের শহরগুলো এই হামলার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে।

৭৫টি ক্ষেপণাস্ত্র হামলা

৭৫টি ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালোরি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, সোমবার ভোর থেকে ইউক্রেনের একাধিক শহে রাশিয়া হামলা চালিয়েছে। রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ছাড়াও বিমান হামলা চালিয়েছে। পাশাপাশি ড্রোন হামলাও চালিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান জানিয়েছে, সোমবার ভোর থেকে রাশিয়া মোট ৭৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারমধ্যে ৪১টি ইউক্রেনের সেনাবাহিনী প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।

কিয়েভে হামলা রাশিয়ার

কিয়েভে হামলা রাশিয়ার

সোমবার ভোরে রাশিয়া ইউক্রেনের একাধিক শহরের পাশাপাশি ইউক্রেনের রাজধানী কিয়েভেও হামলা চালায়। কিয়েভে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একটি হামলাতে আট জন নিহত হয়েছেন ও ২৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কিয়েভের শেভোচেঙ্কো ঐতিহাসিক শহর হিসেবে পরিচিত। সেখানে একাধিক সরকারি অফিস রয়েছে। সেখান থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কিয়েভের কেন্দ্রে কিয়েভ ন্যাশনাল ইউনিভার্সিটির মূল ভবনের কাছে অন্তত একটি বিস্ফোরণ হয়েছে। কিয়েভে প্রথমে সোমবার ভোরের দিকে বিস্ফোরণ হয়। এরপর সময় যত বাড়তে থাকে রাশিয়া ইউক্রেনের একাধিক শহরে বিস্ফোরণ ঘটাতে থাকে।

ক্ষতিগ্রস্ত অন্যান্য শহর

ক্ষতিগ্রস্ত অন্যান্য শহর

ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের ডিনিপ্রো শহর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, এই শহরের উপকণ্ঠে একাধিক মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। একাধিক বাড়ির জানলাক কাঁচ ভেঙে গিয়েছে। ভাঙা কাঁচ রাস্তার ওপর পড়ে রয়েছে। এছাড়াও ইউক্রেনের পশ্চিমে লাভিভ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। রুশ আক্রমণের জেরে অনেকেই রকিভ, টারনোপিল, খমেলনিটস্কি, জাইটোমির এবং ক্রোপিভনিটস্কি থেকে পালিয়ে এই শহরে আশ্রয় নিয়েছিলেন। খারকিভ শহরে তিনবার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে শহরে জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

রুশ প্রেসিডেন্টের দাবি

রুশ প্রেসিডেন্টের দাবি

সম্প্রতি ইউক্রেনীয় সেনারা ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ায় যোগাযোগের মূল সেতু বিস্ফোরণে ভেঙে দেয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখান। তিনি এই ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার তুলনা করেন। সোমবার রাশিয়ার উপদেষ্টা কমিটির সদস্যদের সঙ্গে পুতিনের বৈঠক হয়। বৈঠক শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই রুশ সেনারা ইউক্রেনের ওপর হামলা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+