Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মা কালীকে বিতর্কিতভাবে পরিবেশন করে টুইট! ক্ষমা চাইল ইউক্রেন, ঠিক কী হয়েছিল

একটা বড় অংশের ভারতবাসীর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ। রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই ইউক্রেন সরকার বিষয়টি নিয়ে ভারতের কাছে ক্ষমা চেয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রক একটি ছবি শেয়ার করেছিল, যেখানে হিন্দু দেবী মা কালীকে বিতর্কিত রূপে পরিবেশন করা হয়েছিল।

ছবি টুইটের পরে ইউক্রেন বুঝতে পারে কোথায় ভুল হয়েছে। তারপরেই তারা তা মুছে দেয়। ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী এমিন ঝাপারোভা নিজেদের প্রতিরক্ষা মন্ত্রকের কাজের জন্য ক্ষমা চেয়েছেন। টুইটে তিনি বলেছেন, দেশের প্রতিরক্ষা মন্ত্রকের হিন্দুদের দেবী কালীকে বিকৃত করার ঘটনায় তিনি দুঃখিত।

মা কালীর আপত্তিকর ছবি টুইটে ক্ষমা চাইল ইউক্রেন
Photo Credit: ছবি সৌ:পিটিআই

ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী এমিন ঝাপারোভা বলেছেন, তাঁর দেশ ভারতের সংস্কৃতিকে সম্মান করে। মা কালীর বিতর্কিত ছবি সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে তিনি বলেছেন ইউক্রেন ও ভারত পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের চেতনায় সহযোগিতা আরও বাড়াতে চায়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক হিন্দু ধর্মের দেবী মা কালীর ছবি বিতর্কিত রূপে পরিবেশন করায় ক্ষুব্ধ হয় ভারতীয়রা। সেই ছবিতে মা কালীর ছবি ধোঁয়ার ওপরে দেখানো হয়েছিল। মা কালীর গলায় ছিল খুলির মালা। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রক ওই ছবিটিকে ওয়ার্ক অফ আর্ট ক্যাপশন দিয়ে টুইট করে। ভারতীয়রা ক্ষোভ প্রকাশ করার পরেই ছবিটি তুলে নেওয়া হয়।

মা কালীর আপত্তিকর ছবি টুইটে ক্ষমা চাইল ইউক্রেন
Photo Credit: ছবি সৌ:পিটিআই

ইউক্রেনের শিল্পী মাকসিম প্যালেনকার একটি ইম্প্রোভাইজড ছবির সঙ্গে বিস্ফোরণের একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিটিতে শিল্পী আমেরিকার অভিনেত্রী মেরিলিন মনরোর ছবির আপত্তিকর মিশ্রণ করেন। যা অনেকটাই মা কালীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। ছবিটি মুছে দিলেও তার স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।

মা কালীর আপত্তিকর ছবি টুইটে ক্ষমা চাইল ইউক্রেন
Photo Credit: ছবি সৌ:এমিন ঝাপারোভা/টুইটার

সোশ্যাল মিডিয়ায় অনেকেই ইউক্রেনের সমালোচনা করে বলেছেন, ভারতের সাহায্য চাওয়ার পরেও ইউক্রেন এই খারাপ কাজ করেছে। প্রসঙ্গত দিন কয়েক আগে ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী ঝাপারোভা ভারত সফর করেন। ২০২২-এ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে এই প্রথম ইউক্রেনের শীর্ষ কোনও মন্ত্রীর ভারত সফর।

এই ছবি বিতর্কে সোস্যাল মিডিয়ায় অনেকেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের হস্তক্ষেপও প্রার্থনা করেন। সেখানে তাঁরা বলেন, দয়া করে মানহানিকর পোস্টটি নোট করুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+