Russia Ukraine War: রাশিয়ার সঙ্গে এবার তাহলে যুদ্ধ থেকে যাবে? বড় শর্ত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট
Russia Ukraine War: অবশেষে কী যুদ্ধ বন্ধ হতে চলেছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে! পুতিনের দেশের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে হাঁটতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তবে এজন্য শর্ত বেঁধে দিয়েছে সে দেশ। ইউক্রেনের দাবি, এই চুক্তির আওতায় রাশিয়া অধিকৃত এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখলেও ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা এলাকার নিরাপত্তার দায়িত্বে ন্যাটো বাহিনী থাকবে।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দীর্ঘ সময় ধরে চলছে যুদ্ধ (Russia Ukraine War) । এখনও পর্যন্ত এই যুদ্ধে কয়েকশ মানুষের মৃত্যু ঘটেছে। বারবার দুইদেশকে যুদ্ধের পথ থেকে সরে আসার আবেদন জানানো হলেও কাজ হয়নি। চলেছে একে উপরের উপর মিসাইল আঘাত।এই পরিস্থিতিতে এই প্রথম যুদ্ধবিরতি নিয়ে কথা বলল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Volodymyr Zelenskyy)।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনেই করা হচ্ছে (Russia Ukraine War) । শুধু তাই নয়, যেভাবে ন্যাটো বাহিনীর কথা উল্লেখ করেছে তা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তবে এই বিষয়ে রাশিয়া কি জানায় সেদিকেই নজর সবার। আন্তজাতিক এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট একাধিক ইস্যুতে কথা বলেন। সম্প্রতি দুই দেশের মধ্যে চলা যুদ্ধ নিয়ে মন্তব্য করেছেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন।
তাতে সায় দিয়েছেন জেলেনস্কি। শুধু তাই নয়, রাশিয়া যে সমস্ত জায়গা দখল করেছে তাও ছেড়ে দিতে হবে বলে জানানো হয়েছে। ন্যাটো বাহিনী থাকবে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা এলাকায়। এই বিষয়ে ন্যাটোর গ্যারেন্টির কথাও বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। শুধু তাই নয়, এই প্রক্রিয়া যাতে দ্রুত করা যায় সেই আবেদনও রেখেছেন। এখানেই শেষ নয়, এই সংক্রান্ত যে কোনও চুক্তির ক্ষেত্রে ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তকে স্বীকৃতি দিতে হবে এবং নিশ্চিত করতে হবে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications