ব্রিটেনের পুলিশ লন্ডন হামলার জন্য দায়ী তিন ব্যক্তির পরিচয় সনাক্ত করেছে

ব্রিটেনের পুলিশ লন্ডন হামলার জন্য দায়ী তিন ব্যক্তির পরিচয় সনাক্ত করেছে বলে জানা যাচ্ছে তবে তাদের নাম প্রকাশ করেনি। এখনি তাদের নাম না প্রকাশে গণমাধ্যমকেও অনুরোধ করা হয়েছে।

ঘটনাস্থলে ফুল দিয়ে নিহতদের প্রতি সম্মান জানাচ্ছেন একজন নারী পুলিশ।
AFP
ঘটনাস্থলে ফুল দিয়ে নিহতদের প্রতি সম্মান জানাচ্ছেন একজন নারী পুলিশ।

ব্রিটেনের পুলিশ লন্ডন হামলার জন্য দায়ী তিন ব্যক্তির পরিচয় সনাক্ত করেছে বলে জানা যাচ্ছে তবে তাদের নাম প্রকাশ করেনি।

নিহতদের মধ্যে একজন ফরাসি ও এক কানাডার নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় এখনো পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব লন্ডনের কিছু এলাকায় তল্লাসি চলছে।

হামলাকারীদের একজনের বাড়িতে তল্লাসি চালানো হয়েছে।

ব্রিটেনের সন্ত্রাস বিরোধী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন নিহত তিন হামলাকারীকে প্রতিহত করতে আটজন পুলিশ কর্মকর্তা মুল ভূমিকা রেখেছেন।

তারা তিন হামলাকারীকে হত্যা করার সময় ৫০ টি গুলি ছুড়েছেন।

হামলার পরপরই ভয়ে নিরাপদে যাচ্ছেন পথচারীরা।
PA
হামলার পরপরই ভয়ে নিরাপদে যাচ্ছেন পথচারীরা।

হামলাকারীদের পরিচয় জানা গেলেও এখনি তা প্রকাশ না করতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।

ওদিকে পুলিশ পূর্ব লন্ডনের বার্কিং এলাকায় হামলাকারীদের একজনের ফ্ল্যাটে তল্লাসি চালিয়েছে।

তল্লাসি চালানোর সময় পুলিশ সেখানে কিছু নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে।

এর পর ঐ এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করেছে যার মধ্যে সাত জন নারী রয়েছেন।

প্রতিবেশীরা জানিয়েছেন হামলাকারী ঐ ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তান সহ তিন বছর ধরে বাস করছিলেন।

একজন প্রতিবেশী জানিয়েছেন গত দুই বছর ধরে তার মধ্যে উগ্রবাদী চিন্তাভাবনা দেখছিলেন তিনি।

সেনিয়ে পুলিশকেও জানিয়েছিলেন কিন্তু তারা কোনও ব্যবস্থা নেয়নি।

আহতদের অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নিতে কাজ চলছে।
Getty Images
আহতদের অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নিতে কাজ চলছে।

ওদিকে ব্রিটেনে প্রধান রাজনৈতিক দলের নেতারা এখন এই ঘটনাকে কেন্দ্র করে একে অপরের সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন।

লেবার পার্টি নেতা জেরেমি করবিন বলেছেন, "জনগণের নিরাপত্তা সবচাইতে গুরুত্ব পাওয়া উচিত। সেজন্য নিরাপত্তাবাহিনীকে যেকোনো ধরনের ব্যবস্থা নেয়ার পূর্ণ কর্তৃত্ব দেয়া উচিত। কিন্তু পুলিশ বাহিনীতে ২০ হাজার জনবল কমিয়ে সেটি কোনদিন সম্ভব নয়"।

তিনি বলেন, "কিপটেমি করে জনগণের জানমালের নিরাপত্তা দেয়া সম্ভব নয়"।

টরি পার্টি জেরেমি করবিনের পাল্টা সমালোচনা করে বলেছে তিনি মরিয়া হয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

ইসলামিক স্টেট গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলার নিন্দা চলছে বিশ্বজুড়ে।

শনিবার রাতের ঐ হামলায় সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের মতো।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+