সংক্রমণের পর ১০ দিন পার, হাসপাতালে ভর্তি করা হল ব্রিটেনের প্রধানমন্ত্রীকে

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দিন দশেক আগে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়েছিল। তবে পরীক্ষা করানোর জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দিন দশেক আগে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়েছিল। তবে পরীক্ষা করানোর জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, এটা জরুরি কারণে ভর্তি নয়।

সংক্রমণের পর ১০ দিন পার, হাসপাতালে ভর্তি করা হল ব্রিটেনের প্রধানমন্ত্রীকে

এক মুখপত্র জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভাইরাসে আক্রান্ত হওয়ার ১০ দিন পরেই তাঁর শরীরে উপসর্গ রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী সেদেশের ন্যাশনাল হেলথ সার্ভিস-এর কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন, তাঁদের পরিষেবার জন্য। পাশাপাশি সাধারণ মানুষকে সরকারের নির্দেশিকা মেনে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

১০ দিন আগে করোনা ধরা পড়ার পর থেকেই আইসোলেশনে ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তাঁর স্ত্রী ক্যারি সিমন্স অন্তঃসত্তা। তিনিও করোনা আক্রান্ত। যদিও আস্তে আস্তে সেরে উঠছেন তিনি।

ভারতীয় হাইকমিশনার রুচি ঘনশ্যাম বরিস জনসনের সুস্থ জীবন কামনা করে টুইট করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+