S Jaishankar: জয়শঙ্কর-কাণ্ড "গণতন্ত্রের অপমান", ব্রিটেনের সংসদে খালিস্তানিদের নিয়ে সতর্কবার্তা বিরোধী সাংসদের

S Jaishankar: লন্ডনের রাস্তায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কনভয়ে হামলার চেষ্টা। গাড়ি লক্ষ্য করে ধেয়ে আসে খালিস্তানি জঙ্গি (Khalistani Terrorist)। ভারত বিরোধী স্লোগান দিয়ে ছেঁড়া হল ভারতের জাতীয় পতাকাও। ঘটনায় শোরগোল পড়ে যেতেই ব্রিটেনের সংসদে প্রসঙ্গ তুললেন বিরোধী কনজারভেটিভ পার্টির সদস্য বব ব্ল্যাকম্যান (Bob Blackman)। খালিস্তানি জঙ্গিদের হামলা চেষ্টার কড়া নিন্দা জানান তিনি।

বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে বৈঠক সেরে বেরোনোর পরই এস জয়শঙ্করের গাড়ি টার্গেট করে হামলার চেষ্টা চালায় খালিস্তানি জঙ্গিরা। হাউসের বাইরেও খালিস্তানি স্লোগান দেওয়া হয়। এনিয়ে সংসদে কড়া সমালোচনা করেন বিরোধী দলের সদস্য ব্ল্যাকম্যান। গোটা ঘটনাকে গণতন্ত্রের অবমাননা বলে উল্লেখ করেন তিনি। বিশিষ্ট ব্যক্তিজনেদের নিরাপত্তা সুনিশ্চিত করার পক্ষে সওয়াল করেন তিনি। এব্যাপারে স্বরাষ্ট্র সচিব ইভেট কুপারকে সংসদে ভাষণ দেওয়ারও দাবি ব্ল্যাকম্যানের।

JS

ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে নিরাপত্তা দিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ব্যর্থ হয়েছে বলেও সমালোচনা করেন ব্ল্যাকম্যান। এই খালিস্তানি কার্যকলাপ কাম্য নয় বলে জানান তিনি। বাইরে থেকে আসা অতিথিদের সঙ্গে এহেন কার্যকলাপের তীব্র নিন্দা করেন ব্ল্যাকম্যান। ব্রিটেনের বিদেশ, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (FCDO) ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এধরনের ভীতি প্রদর্শন বা হুমকির চেষ্টা একেবারেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্টতই জানায় তারা।

জয়শঙ্করের উপর হামলার চেষ্টা কাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশমন্ত্রকও। এব্যাপারে নিজেদের অবস্থান জানাতে যুক্তরাজ্যে সংশ্লিষ্ট দায়িত্বে থাকা আধিকারিক ক্রিস্টিনা স্কটকে তলবও করেছে পররাষ্ট্র মন্ত্রক। ব্রিটেনের সরকারকে কূটনৈতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বানও জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। যদিও লন্ডন মেট্রোপলিটন পুলিশের দাবি, ঘটনা ঘটা মাত্রই অভিযুক্তকে ধরে ফেলে তৎক্ষণাৎ সরিয়ে দেয় তারা। যদিও কোনও গ্রেফতারি হয়নি বলেই জানায় পুলিশ।

প্রসঙ্গত, ব্রিটিশ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কূটনৈতিক ও দ্বিপাক্ষিক বৈঠক সারবেন তিনি। আয়ারল্যান্ডের বিদেশমন্ত্রী সিমেন হ্যারিসের সঙ্গে শুক্রবার বেলার দিকে ডাবলিনে বৈঠক সারার কথা রয়েছে জয়শঙ্করের। ৪ মার্চ ব্রিটেনে আসেন জয়শঙ্কর। ৯ মার্চ রবিবার পর্যন্ত সফরসূচি রয়েছে তাঁর। ভারতের সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতেই বিদেশমন্ত্রীর এই সফর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+