Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অসাধারণভাবে শুরু হল যুক্তরাজ্য-ভারত গ্লোবাল ইভেন্ট

সোমবার লন্ডনে যুক্তরাজ্য-ভারত সপ্তাহ ২০১৮ শুরু হল অসাধারণভাবে।

সোমবার লন্ডনে যুক্তরাজ্য-ভারত সপ্তাহ ২০১৮ শুরু হল অসাধারণভাবে। পাঁচদিনের এই ইভেন্টে এক একদিন নানা জমকালো অনুষ্ঠান রয়েছে। এখানে ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের সঙ্গে পারস্পরিক নানা বিষয়ের আদানপ্রদান হবে গ্লোবাল ইন্ডিয়ার। লন্ডন ছাড়াও বাকিংহ্যামশায়ারে কনক্লেভের অনুষ্ঠান আয়োজিত হবে।

অসাধারণভাবে শুরু হল যুক্তরাজ্য-ভারত গ্লোবাল ইভেন্ট

দুই দেশের কূটনীতি, রাজনীতি ও নানা ক্ষেত্রের কৃতীরা এই অনুষ্ঠানের মঞ্চ আলো করবেন। দুই উদ্যোগপতিরা এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। আশা করে হচ্ছে, এই অনুষ্ঠান ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন দিশা দেখাবে।

অনুষ্ঠানের প্রথম দিন বক্তব্য রেখেছেন লিয়াম ফক্স। তিনি উত্তর সমারসেট থেকে সাংসদ হয়েছেন। একইসঙ্গে তিনি সেদেশের আন্তর্জাতিক বাণিজ্য সচিবও বটে।

গ্লোবাল ইভেন্ট

ইংল্যান্ডের ডিজিটাল, কালচার, মিডিয়া ও স্পোর্টের সচিব ম্যাট হ্যানকক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে এটা দারুণ সুযোগ বলে মন্তব্য করেছেন তিনি।

এদিন ইন্ডিয়া আইএনসি-র প্রতিষ্ঠাতা ও সিইও মনোজ লাডওয়া অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে থাকার কথা রেলমন্ত্রী পীযূষ গোয়েল, মন্ত্রী মনোজ সিনহা, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার সহ বহু বিখ্যাত ব্যক্তিত্বের।

যুক্তরাজ্য-ভারত সপ্তাহ শুরু হল এদিন ১৮ জুন। চলবে ২২ জুন পর্যন্ত। সেখানে দুই দেশের আধিকারিকেরা মিলিত হবেন ও দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সোপান তৈরি করবেন। আগামী চারদিন দুই দেশের গুণী জনদের আনাগোনায় এই অনুষ্ঠান আরও জমকালো হয়ে উঠবে তা আশা করাই যায়।

শুক্রবার সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকবেন লন্ডনের মেয়র সাদিক খান, বিদেশমন্ত্রী মার্ক ফিল্ড। ২০-২১ জুন যুক্তরাজ্য-ভারত কনক্লেভে উচ্চ পর্যায়ের আলোচনা হবে। ডেমোক্র্যাট পার্টি নেতা ভিন্স কেবল, প্রাক্তন বিদেশ সচিব প্রীতি প্যাটেল, শ্যাডো সেক্রেটারি অব স্টেট ফর ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ব্যারি গার্ডিনাররা বক্তা হিসাবে উপস্থিত থাকবেন।

২০-২১ জুন হতে চলা পঞ্চম যুক্তরাজ্য-ভারত লিডারশিপ কনক্লেভ একটি স্মরণীয় ইভেন্ট হতে চলেছে। এতে থাকবেন ভারতের সিনিয়র রাজনৈতিক নেতৃত্ব ও উদ্যোগপতিরা। যার সঙ্গে থাকবেন সিআইআই ও ফিকি-র প্রেসিডেন্টরা। তাঁরা ব্রেক্সিটের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। দুই দেশের ২০০ জনের বেশি অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ব্রেক্সিটের পরে ব্রিটেনের নতুন পরিচয়ের সুযোগ এদিকে ভারত সবচেয়ে দ্রুতলয়ে বাড়তে চলা অর্থনীতির দেশ, গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ যাঁরা বিশ্বের সেরা অর্থনৈতিক শক্তি হওয়ার দরজায় কড়া নাড়ছে।

যুক্তরাজ্য-ভারত সপ্তাহ অনুঘটক হবে দুই দেশের ব্যবসা, সাংষ্কৃতিক আদানপ্রদানের এবং যা বিশ্বজনীন সমস্যার একসঙ্গে মোকাবিলা করবে। দুই দেশই বিশ্ব মানচিত্রে সমান ভাবে উজ্জ্বল। নিজের দেশে ও সারা বিশ্বে বানিজ্য, মূল্যবোধ, প্রযুক্তির ভাব বিনিময় করেছে দুই দেশই। এই অনুষ্ঠান সেটারই প্রতীক হয়ে উঠবে বলে উদ্যোক্তারা মনে করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+